Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

টর্নেডোতে তছনছ যুক্তরাষ্ট্রের মিসৌরি: নিহত ১১৬, জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: May 23, 2011 | 4:08 PM

ইউএসএনিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে টর্নেডোয় নিহতের সংখ্যা ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। গত রবিবার আঘাত হানা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের জপলিন নগরী। কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানান। রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মিসৌরির গভর্নর জেই নিঙ্ন।ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী মিসৌরির জপলিন নগরীতে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টায় টর্নেডো আঘাত হানে। ৮৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন নগর ব্যবস্থাপক মার্ক রোর। ধ্বংসস্তূপের নিচে আরো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।মার্ক রোর গতকাল বলেন, জপলিন নগরীর দক্ষিণ অংশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার প্রায় সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা হামলায় যেভাবে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তেমনটাই হয়েছে টর্নেডোর আঘাতে।’ মিসৌরি ছাড়াও ঝড় বয়ে গেছে ওকলাহোমা থেকে উইসকনসিন পর্যন্ত। তবে এসব অঙ্গরাজ্যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপোলিস নগরীতে একজন মারা গেছে।
টর্নেডোর আঘাতে জপলিনের স্কুল, বসতবাড়ি, বহুতল ভবন, গ্যাস স্টেশন ও ফায়ার সার্ভিস অফিস বিধ্বস্ত হয়েছে। ঝড়ে রাস্তার ওপর গাছ উপড়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও টেলিফোনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির তথ্য ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে জানান গভর্নর নিঙ্ন। জঞ্জাল সরানো ও উদ্ধারকাজে হাত দিয়েছে সেনাবাহিনীও।টর্নেডোর আঘাতে নগরীর হাসপাতাল সেন্ট জনস রিজিওনাল মেডিক্যাল সেন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। এ জন্য এ হাসপাতালের রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের মুখপাত্র কোরা স্কট এ কথা জানান। রেড ক্রস ইতিমধ্যে নগরীতে অস্থায়ী আশ্রয় শিবির খুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টর্নেডোর আঘাতে পুরো নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জপলিন গ্লোব পত্রিকার সম্পাদক স্কট মেকার বলেন, ‘ঝড়ের ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে এটা যুদ্ধবিধ্বস্ত এলাকা।’ ফ্রিল্যান্স ফটো সাংবাদিক জন মিলার বলেন, ‘টর্নেডোতে ঘরবাড়ি, দোকান, গ্যাস স্টেশন বিধ্বস্ত হয়েছে। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপ। গভর্নর নিঙ্ন আরো ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘উদ্ধারকাজ চালানোর জন্য ইতিমধ্যে উদ্ধারকর্মীদের সেখানে পাঠানো হয়েছে। নিখোঁজ লোকজনের সন্ধান চলছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’গত মাসে আলাবামাসহ সাতটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত করে। এতে সাড়ে তিন শরও বেশি মানুষ মারা যায়। এক মাসেরও কম সময়ের মধ্যে আবার এই টর্নেডো হলো।আয়ারল্যান্ড সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘টর্নেডোর আঘাতে নিহতদের পরিবারের প্রতি আমার ও মিশেলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। দুর্গতদের সেবায় যাঁরা কাজ করছেন তাঁদের সাধুবাদ জানাই।’ সূত্র : বিবিসি, এএফপি, আল জাজিরা, নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV