Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ‘অসম্ভব’: জাতিসংঘ

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: September 19, 2019 | 10:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া ‘অসম্ভব’ বলে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মনে করছে৷ রাখাইনে এখনও থাকা প্রায় ছয় লাখ রোহিঙ্গা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকিতে’ রয়েছে বলে জানান তারা৷ সূত্র : ডয়েচে ভেলে

মানবাধিকার পরিষদ গঠিত এই মিশন গতবছর ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিল৷ সেই সময় তারা সেনাবাহিনীর প্রধান মিন অং লায়িংসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও বিচার দাবি করেছিলেন৷

জাতিসংঘের দলটি বলছে, মিয়ানমারের রাখাইনে এখনও ছয় লাখ রোহিঙ্গা রয়েছে৷ তারা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকির’ মধ্যে রয়েছে বলে জানিয়েছে তারা৷ মিয়ানমার নিয়ে এই দলের তৈরি করা চূড়ান্ত প্রতিবেদনটি মঙ্গলবার জেনেভায় উপস্থাপন করা হবে৷

রিপোর্টে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন একশোর বেশি ব্যক্তির নাম আছে বলে জানানো হয়েছে৷ দলটি গতবছর সেনাবাহিনীর ছয়জন জেনারেলের নাম উল্লেখ করেছিল৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV