Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

মেক্সিকোতে সীমান্ত বন্ধে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প, অনুপ্রবেশ বন্ধ করতে কংক্রিটের নতুন দেয়াল

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: September 19, 2019 | 10:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোতে সীমান্ত বন্ধে কঠোর অবস্থানে। মেক্সিকো থেকে লাগাতার অনুপ্রবেশ বন্ধ করতে সান দিয়েগো সীমান্তে কংক্রিটের নতুন দেয়াল বসানো হয়েছে। সেই কংক্রিটের নতুন দেয়ালে হাত দিয়ে ট্রাম্প বলেছেন, এখানে আস্ত ডিম রাখলে ভাজা হয়ে যাবে। এই দেয়াল বেয়ে কেউ আর উপরে উঠে সীমান্ত টপকাতে পারবে না।
সেখানে কাঁটাতারের বেড়া তুলে সীমান্তে ৫০০ মাইল এলাকাজুড়ে বসানো হচ্ছে কংক্রিটের দেয়াল। ওই কাজ পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, কাজ এখনও শেষ হয়নি। তবে এ বছরের মধ্যেই গোটা সীমান্তে ওই কংক্রিটের দেয়াল বসানোর কাজ শেষ হয়ে যাবে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ ফুট উঁচু ওই কংক্রিটের দেয়াল এমনভাবে বানানো হয়েছে যে, সে দেয়াল ঢুকে গিয়েছে মাটির অনেকটা গভীরে। ফলে, মাটির নিচে দেয়াল খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েও অনুপ্রবেশকারীরা মেক্সিকো সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা সহজ হবে না।
প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মেক্সিকো সীমান্তে ওই শক্ত কংক্রিটের দেয়াল গড়ে তোলার কথা বারবার বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ বন্ধ করাই তার একমাত্র লক্ষ্য। যুক্তরাষ্ট্রে মনে করছে, এ অনুপ্রবেশকারীরাই মার্কিন অর্থনীতির কাঁধে বিশাল বোঝা হয়ে উঠছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV