Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন শিক্ষার্থীদের প্রতি ওবামা : চীন-ভারতের তরুণদের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত হও

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 23, 2011 | 4:36 PM

 

ইউএসএনিউজ ডেস্ক:  সবক্ষেত্রে এগিয়ে থাকতে হলে ভারত ও চীনের তরুণ প্রজন্মের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বলে সম্প্রতি মার্কিন শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। টাইমস অফ ইন্ডিয়া।
টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে শিক্ষার্থীদের উদ্দেশে ওবামা বলেন, ‘তোমরা ভারত ও চীনের তরুণ প্রজন্মের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মধ্যে আছ। ওই দেশ দুটির শিশুরা বেশ জ্ঞানপিপাসু। তারা কঠোর পরিশ্রম করছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে তোমাদেরও প্রস্তুত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি নতুন বিশ্বে বাস করছি। আগে এমন হতো, কঠোর পরিশ্রম করার ইচ্ছা থাকলে তুমি কোন কারখানায় বা অন্য কোন প্রতিষ্ঠানে একটা চাকরি পেতে পারতে। কিন্তু সে দিন চলে গেছে। বিশ্বাস কর আর নাই কর, তোমাকে শুধু যে ন্যাশভিলে বা আটলান্টার চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে তা নয়; বাইরের বিশ্বের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে।’
ওবামা বলেন, ‘একটি দেশ হিসেবে আমাদের সব তরুণকে প্রস্তুত করতে হবে। শুধু কিছুসংখ্যক তরুণ সফল হলেই চলবে না। আমাদের সব তরুণকেই উৎপাদনে অবদান রাখতে হবে। এছাড়া আমরা কোনভাবেই সফল হতে পারব না। তোমাকে শিখতে হবে কিভাবে সূক্ষ্ম চিন্তা করতে হয় এবং অনাকাঙ্ক্ষিত যেকোন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল খুঁজে বের করতে হবে।’
শিক্ষার্থীদের যুক্তিবাদী হতে, তথ্য মূল্যায়ন করতে এবং চিন্তায় স্বকীয়তা অর্জন করার কৌশল শেখাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান ওবামা।
তিনি বলেন, শিক্ষা মানুষকে শৃঙ্খলা শেখায়। এই শ্রেষ্ঠ গুণটি অর্জিত হয় অব্যাহত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে।

ট্যাগ:
Situs Streaming JAV