জাতিসংঘ সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু তুলতে পারেন মহাসচিব গুতেরেস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘ মহাসচিব গুতেরেস সাধারণ পরিষদ অধিবেশনের সুযোগ নিতে চান বলে জানিয়েছেন তার মুখপাত্র। দৈনিক সংবাদ ব্রিফিং-এ স্টিফেন দুজারকি বলেছেন, কাশ্মীর ইস্যুর সমাধানে একমাত্র পথ হলো সংলাপ। তিনি বলেন কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতির যে সব খবর আসছে তা অনেকক্ষেত্রে উদ্বেগজনক হওয়ায় এর সমাধান জরুরি। -এনডিটিভি
কাশ্মীর বিষয়ে এক প্রশ্নের জবাবে দুজারিক বলেন, ‘কাশ্মীর বিষয়ে মহাসচিব আগেই জানিয়েছেন, তিনি অবহত আছেন। আমি মনে করি তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে তৈরি হওয়া সুযোগ এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।’ এর আগে বুধবার গুতারেস বলেছিলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংলাপ একটি অতি জরুরি উপাদান। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, আমাদের সক্ষমতা একজন ভালো কর্মকর্তার মতো। একজন ভালো কর্মকর্তা তখনই ভালো কাজ করতে পারে যখন উভয় পক্ষই তাদের মেনে নেয়। অন্যদিকে সবকিছু নির্ভর করে ভালো ওকালতির উপর। আমরা ওকালতি চালিয়ে যাবো।’
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








