নিউইয়র্কে শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টারের যাত্রা শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক শহরের জ্যামাইকায় প্রথমবারের মত বাংলাদেশি পরিচালনায় যাত্রা শুরু করেছে শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টার। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব এর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ উপলক্ষে বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনাল (বিএসপি) এবং এস জে ইনোভেশন এর সহায়তায় এক টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪০ জন টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেন। ক্লাবটির প্রধান নির্বাহী এবং প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় মোকাররাম আহমেদ। তিনি বলেন, স্বচ্ছ বিনোদনের মাধ্যমে সদস্যদের সুস্হ ও ইতিবাচক জীবনযাপনে উৎসাহিত করা এবং শিশুদের দক্ষ টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই শৈলীর মূল লক্ষ্য। অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় আলতাফ আলী এককে প্রথম এবং আলতাফ আলী ও আসিফ চৌধুরী দ্বৈত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

প্রতিযোগিতা শেষে কনসাল জেনারেল সাদীয়া ফায়জুন্নেসা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন এস জে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, মিজানুর রহমান সিপিএ, মাহ্দী ভূইয়াঁ, তাহমিদ জাওয়াদ, কামরুল খান, মোহাম্মদ জামান, আব্দুল মতিন, আরিফুর খান সহ আরো অনেকে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests