সিলেটসহ সারা বাংলাদেশের যুগান্তকারী উন্নয়ন ঘটবে : নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন (ভিডিও)
https://www.youtube.com/watch?v=mS2D0tYNa9E
https://www.youtube.com/watch?v=5nwj8wGLQ8g
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বগুণের সুফল সিলেটসহ সারা বাংলাদেশ পাচ্ছে। উন্নয়ন-অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একেএ মোমেন।

২১ সেপ্টেম্বর (শনিবার) রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে ‘কেমন সিলেট চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব

কথা বলেন। তিনি আরও বলেন, ‘সিলেটের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন ঘটবে-এমন

কাজও শুরু হয়েছে। এছাড়া, সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য এলাকার নির্বাচিত প্রতিনিধিরাও সচেষ্ট রয়েছেন।’

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাবউদ্দিন এমপি, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ব্যাংকার আহমেদ আল কবীর, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশের

কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান প্রমুখ।

মাওলানা সাইফুল আলম সিদ্দিকী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সিলেটবাসীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের সার্বিক কল্যাণে পরম করুণাময়ের দয়া প্রার্থনায় বিশেষ মোনাজাত হয়।

যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, জামাল হোসেনএবং মিজান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জহিরুল ইসলাম।

গত নির্বাচনে সিলেট-১ থেকে ড. একেএ মোমেনের বিজয় নিশ্চিতে এই প্রবাস থেকেও যারা নানাভাবে সহায়তা করেছেন তাদেরকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এ অনুষ্ঠানে।

এর মধ্যে ছিলেন পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য

সম্পাদক ফরিদ আলম, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, কমিউনিটি লিডার গউছ খান, ফকু চৌধুরী প্রমুখ। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests