যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে মারপিটের ঘটনায় নিউইয়র্ক মহানগর সেক্রেটারি এমদাদের গ্রেফতারের পর আদালতে জামিনলাভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং তার ভাই আবু সাঈদ চৌধুরী (কুটি চৌধুরী)কে ২২ সেপ্টেম্বর রোববার ভোর রাত আড়াইটায় নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করে। এনওয়াইপিডির মুখপাত্র সোফিয়া ম্যাসন এ সংবাদদাতাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে নিকটস্থ কোর্টে নেয়া হলে পরবর্তীতে আদালতে হাজিরার শর্তে জামিনলাভ করেছেন ইমদাদ চৌধুরী।
গত ১৫ সেপ্টেম্বর রোববার রাতে প্রায় একই এলাকায় একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হোসেন (৪৪)কে বেধড়ক প্রহারের মামলায় গ্রেফতারের জন্যে আরো ৩ জনকে খুঁজছে নিউইয়র্কের পুলিশ। ওয়ালি হোসেন মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন বলে এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসকরা জানান। উল্লেখ্য, প্রহারে আহত হবার পর ওয়ালিকে পুলিশ নিয়ে যায় ঐ হাসপাতালে। দুদিন চিকিৎসার পর তাকে রিলিজ দেয়া হলেও সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেয়া হয়েছে।
ওয়ালি হোসেন এ সংবাদদাতাকে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবি উঠার পরই একশ্রেণীর লোক পদ-পদবির টোপ দিয়ে নগদ অর্থ আদায় করছেন এবং এ ব্যাপারে আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সেটিই আমার অপরাধ। এমদাদ চৌধুরীসহ কয়েকজন আমাকে আচমকা হামলা করেছিলেন একটি শোক সভা শেষে তবারক গ্রহণের সময়। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ নেতারা শেখ হাসিনার সফরসূচি নিয়ে কথা বলছিলেন।
এদিকে, এমদাদ চৌধুরী গ্রেফতারের সংবাদে অনেকে স্বস্তি, আবার কেউ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কারণ, এমন সময়ে এমদাদ গ্রেফতার হলো যেটি দলীয় সভাপতি শেখ হাসিনার নিউইয়র্কে অবতরণের ঠিক ১৪ ঘন্টা আগে। উল্লেখ্য, গতবছরও দলীয় কোন্দলের কারণে সৃষ্ট সংঘাতে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছিল শেখ হাসিনা অবতরণের ৭২ ঘন্টা আগে। পরবর্তীতে তারা বেকসুর খালাস পেয়েছেন কৃুইন্স কোর্ট থেকে। জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এমদাদ চৌধুরী বছরের অধিকাংশ সময়ই ঢাকায় অবস্থান করেন। গণভবন এবং সচিবালয়ের আশপাশে তাকে দেখা যায়। এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অনেক সময় বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি নিউইয়র্কেও রয়েছে নানা প্রশ্ন।
আরো জানা গেছে, ভোর রাত আড়াইটায় এমদাদ চৌধুরীসহ আওয়ামী লীগের অনেকেই জ্যাকসন হাইটসের রাস্তায় ছিলেন। শেখ হাসিনার আগমণ ঘিরে নানা কর্মকান্ড, বিশেষ করে নিজ নিজ গ্রুপের শো-ডাউন নিয়ে তারা শলাপরামর্শ করছিলেন। এ ব্যাপারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, এমদাদ চৌধুরীর বিরুদ্ধে প্রচলিত রীতি অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে নেত্রীর সফর শেষে। আমরা এখন সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর নিয়ে ব্যস্ত। তবে এমদাদ যে কান্ড করেছেন তা কোনভাবেই বরদাশত করার মত নয়। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests