Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলা ট্যুর নেদারল্যান্ডস ও সৌদি আরব যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: September 23, 2019 | 1:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান ‘বাংলা ট্যুর’ তাদের একটি ভ্রমণ গ্রুপ নিয়ে আগামী ১ অক্টোবর মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের উদ্দেশ্যে জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করবে। গ্রুপটি আমস্টারডাম এবং হল্যান্ড ছাড়াও সৌদি আরবের পবিত্র শহর মক্কায় ওমরাহ পালন এবং মদীনায় রাসুল (সা:) মাজার জিয়ারত করে নিউইয়র্ক ফিরে আসবে। খবর ইউএনএ’র।

জানা গেছে ভ্রমণ গ্রুপটি পর্তুগালের রাজধানী লিসবন হয়ে উত্তরের ভেনিসখ্যাত আমস্টারডামের ভ্যানগগ যাদুঘর, রিক্স যাদুঘর,দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ নির্মমতার প্রতীক হিসাবে পরিচিত অ্যানা ফ্রাঙ্কের বাড়ী ও মিউজিয়াম সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবে। এরপর ট্যুর গ্রুপটি যাবে নেদারল্যান্ডের আর একটি ঐতিহাসিক শহর এবং ফুলের দেশ হিসাবে পরিচিত হল্যান্ডে। সেখানে তারা ওয়াইন্ড মিল, ফিশিং ভিলেজ, চিজ ফ্যাক্টরী, এ্যাডামস মিউজিয়াম এবং হলান্ডের কানট্রি সাইড পরিদর্শন করবে।

নেদারল্যান্ডস ভ্রমন শেষে গ্রুপটি যাবে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। সেখানে তারা ওমরাহ পালন সহ ইসলাম ধর্মের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে। এরপর মদীনায় রাসুল (সা:) এর মাজার জিয়ারত করে ১৩ অক্টোবর নিউইয়র্ক ফিরে আসবে। বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানান, বিশ্বের ৫টি মহাদেশের বিভিন্ন দেশে ট্যুর অপারেট করা ছাড়াও আগামী নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ওমরাহ প্যাকেজ চালু করবে। দ্বিতীয় আর একটি বিশেষ প্যাকেজে পবিত্র মক্কা ও মদীনা ছাড়াও বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্র শহর জেরুজালেম অন্তর্ভুক্ত থাকবে।

ট্যুরে অংশগ্রহনকারীরা ইসলামের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসে নামাজ আদায় এবং বনি ইসরাইল বংশের বহু নবী এবং রাসুলের মাজার জিয়ারত, ডেড সী পরিদর্শন সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমনের সুযোগ পাবেন। এবারের ভ্রমনেও ট্যুর গাইডের দ্বায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। ভ্রমণ এবং ওমরাহ পালনে আগ্রহীরা ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV