Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাউথ এশিয়ান কনভেনশন ২২ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: September 25, 2019 | 2:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র আয়োজনে সাউথ এশিয়ান কনভেনশন অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর রবিবার। নিউইয়র্কে লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠিতব্য কনভেনশনে অংশ নিবেন নিউইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড অফিসিয়ালগণ। এতে বাংলাদেশীসহ সহ সাউথ এশিয়ান কমিউনিটির মূলধারার সকল নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।

সাউথ এশিয়ান ভূক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, চীন, শ্রীলংকার কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও তিব্বতিয়ান কমিউনিটি নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন। গত বছর এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল ওয়াল্ড ফেয়ার মেরিনাতে। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মূলধারার বাংলাদেশী তরুন নেতা জয় চৌধুরীর উদ্যোগে গত বছর থেকে সাউথ এশিয়ান কনভেনশন অনুষ্ঠিত হয়ে আসছে।

সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র প্রতিষ্ঠাতা কনভেনর ও আগামী নির্বাচনে নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী বলেন, নিউইয়র্ক সিটিতে বহু সাউথ এশিয়ান কমিউনিটির বসবাস। এই কনভেনশনের মাধ্যমে সাউথ এশিয়ানরা একই প্লাটফরমে আসছে। গত বছর ওয়াল্ড ফেয়ার মেরীনাতে সফল ভাবে এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল।

এবারের কনভেনশনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে কনভেনশন প্রস্তুতি কমিটির সভা হচ্ছে। তিনি বলেন, এবারের সম্মেলনে বিভিন্ন দেশের কমিউনিটির যেসব সংঘঠন গুলো অংশ নেবে সেগুলো হচ্ছে সাউথ এশিয়ান ইন্দো ক্যারিবিয়ান(সাইকা), আমেরিকান পাকিস্থানী সংগঠন (এপিএজি), শেরপা এসোসিয়েশন অব নেপাল, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, তিব্বতিয়ান এসোসিয়েশন নিউইয়র্ক এন্ড নিউজার্সি, ইউনাইটেড এশিয়ান অব চায়না, নন রেসিডেন্ট এসোসিয়েশন অব নেপাল ও সাপেষ্ট।

কনভেনশনে সাউথ এশিয়ানভূক্ত দেশগুলোর শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ