রাখাইনে রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের বিরুদ্ধে মামলা করবে ওআইসি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিচারিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসলামি রাষ্ট্রগুলোর জোট ওআইসি। আন্তর্জাতিক বিচারিক আদালতে সংগঠনটি পক্ষে এই মামলা করবে গাম্বিয়া।
বুধবার ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের রূপরেখা’ ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পার্শ্ব বৈঠক আয়োজন করা হয়। সেখানে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবাক্কার এম তামবাদু নিশ্চিত করেন, এ বছরই মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে গাম্বিয়া সরকার। ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ আয়োজিত এই বৈঠকে মূল বক্তব্য স্থাপন করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, শুধু মিয়ানমার নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও আন্তরিকতার অভাব রয়েছে।
বৈঠকের মূল আলোচক হিসেবে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবাক্কার এম তামবাদু রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে সরাসরি দায়ী করে বলেন, এ বছরের মধ্যেই মিয়ানমারের বিরুদ্ধে বিচারিক আদালতে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে ওআইসি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK