Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রথম বারের মত দিনব্যাপী নাট্যমেলা, উত্তর আমেরিকায় নতুন ইতিহাসের সূচনা শিল্পাঙ্গন’র

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 26, 2019 | 8:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন-এর উদ্যোগে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো দিনব্যাপী নাট্যমেলা। স্থানীয় সময় রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত লেভিটটাউন হলের বিশাল মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত নাট্যমেলা নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় এক ইতিহাসের সূচনা করলো।

বাংলাদেশ ও উত্তর আমেরিকার প্রতিথযশা নাট্যব্যক্তিত্ব, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, সাহিত্যিক এবং পেশাদার নাট্যদল যোগ দিয়েছিল এই নাট্যমেলায়। প্রখ্যাত নাট্যাভিনেত্রী রেখা আহমেদ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন। তাকে শিল্পাঙ্গনের উত্তরীয় পরিয়ে দেন স্বপন কবীর। এরপর শিল্পাঙ্গনের পক্ষে সভাপতি আমর আশরাফ নাট্যমেলায় সকলকে স্বাগত জানান। ঘোষণাপত্র পাঠ করেন সহ-সভাপতি আকতার কামাল।

নাট্যমেলায় প্রধানতঃ নাটক পরিবেশিত হয়। একই সঙ্গে নাটকের বিভিন্ন রূপ ও অন্য শিল্পের সঙ্গে সম্পৃক্ততাও উপস্থাপন করা হয়। উদ্বোধনের পর প্রথম পরিবেশনা ছিল পুঁথি যা আমাদের লোকনাট্যের একটি আদি রূপ। মোশারফ হীরা রচিত ‘দেশের পুঁথি’ উপস্থাপন করেন মিজানুর রহমান বিপ্লব। এরপর কবিতার ভেতর দিয়ে নাট্যরস ও গল্প উপস্থাপন করেন হোসেন শাহরিয়ার তৈমুর এবং দুররে মাকনুন নবনী। তারা অভিনয় করেন দুটি কবিতা আহসান হাবীবের দোতলার ল্যান্ডিং, মুখোমুখি দুজন এবং মুমু আনসারীর তুমি-আমি। সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’ থেকে অংশবিশের অভিনয় করেন সুলতান বোখারি।

লোকনাট্যের আর একটি ধারা গীতিকা। ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা, দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ থেকে অংশবিশেষ উপস্থাপন করেন সাবিনা শারমিন নিহার এবং ফারুক ফয়সল। এসএম সোলায়মান রচিত ও শামসুল আলম বকুল নির্দেশিত ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ নাটকের একটি অংশ পরিবেশন করেন নাট্যদল ‘কৃষ্টি’-এর পক্ষে শীতেশ ধর।

উইলিয়াম শেকসপিয়ার-এর নাটক ‘জুলিয়াস সিজার’ নাটকের মার্ক এন্টোনির চরিত্রের একটি বিখ্যাত সংলাপে অভিনয় করেন হুসেন শরীফ আহমেদ। মমতাজ উদদীন আহমদের এক অমর সৃষ্টি ‘যামিনীর শেষ সংলাপ’-এর আংশিক পরিবেশনা করে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল-এর পক্ষে শরীফ হোসেন।

শিল্পাঙ্গন নাট্যমেলা উৎসর্গ করা হয় চারজন প্রতিথযশা নাট্যজনের স্মৃতির উদ্দেশ্যে। তারা হলেন আব্দুল্লাহ আল মামুন, মমতাজউদদীন আহমদ, সেলিম আল দীন এবং হুমায়ুন ফরীদি। চার কিংবদন্তী নাট্যব্যক্তিত্বের সংক্ষিপ্ত জীবনী ও নাটকের সংলাপ পরিবেশিত হয়।

আব্দুল্লাহ আল মামুনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন সামিনা আশরাফ। আব্দুল্লাহ আল মামুনের ‘এখন দুঃসময়’ নাটকের একটি অংশ উপস্থাপন করেন শিরীন বকুল ও মুনির হাসান। মমতাজউদদীন আহমদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন মাহনাজ হাসান। মমতাজ উদদীন আহমদের নাটক ‘কি চাহ শঙ্খচিল’-এর একটি সংলাপ উপস্থাপন করেন সাবিনা শারমিন নিহার।

সেলিম আল দীনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন ইশরাত আহামেদ। হুমায়ুন ফরীদির সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করছেন শাহ্পার ইসলাম সিমি। সেলিম আল দীনের ‘কেরামত মঙ্গল’ নাটকে হুমায়ুন ফরীদি অভিনীত কেরামত চরিত্রের একটি সংলাপ উপস্থাপন করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

শিল্পাঙ্গন নাট্যমেলায় আমন্ত্রিত শিল্পী ও উদ্বোধক রেখা আহমেদ বহু বছর পর একক অভিনয় করেন। তারই লেখা ও নির্দেশনায় ‘বীরাঙ্গনা সখিনা’ নাটকে অসুস্থ শরীরেও যে অসাধারণ অভিনয় করেন তা সকল সুধীজনকে বিমুগ্ধ করে। নাট্যদল ঢাকা ড্রামা পরিবেশন করে বুদ্ধদেব বসুর নাটক ‘প্রথম পার্থ’-এর একটি অংশ। শিরীন বকুলের নির্দেশনায় ‘প্রথম পার্থ’ নাটকে অভিনয় করেন শিরীন বকুল, বসুনিয়া সুমন, এজাজ আলম এবং মুনির হাসান। নাটকের জন্য লেখা এবং নাটকে ব্যবহৃত গান নিয়ে একটি পেশাদার পরিবেশনা করেন বিদিশা দেওয়ানজী। তিনি গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গান। নৃত্যে গল্প উপস্থাপনার কৌশল উপস্থাপনার নিমিত্তে প্রিয়া ডায়েসের নির্দেশনায় একটি অপূর্ব পরিবেশনা করেন প্রিয়া ডায়েস, শিল্পাঙ্গন নৃত্য বিভাগ ও প্রিয়া ড্যান্স একাডেমি। নেপথ্য কণ্ঠে ছিলেন টনি ডায়েস।

নাট্যমেলায় নাটকের বিভন্ন দিক নিয়ে আলোকপাত করেন ক’জন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক। কবিতা ও নাটকের সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেন কাজী জহিরুল ইসলাম। প্রবাসে বাংলা নাটকের চর্চা ও প্রসার নিয়ে বুদ্ধিদীপ্ত আলোচনা করেন মঞ্জুর আহমেদ এবং আহমাদ মাযহার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV