Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির জরুরি সভা : কমিটি ও ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে ওসমান চৌধুরী ও নিরা রাব্বানীর মামলা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক, মামলা দিয়ে সোসাইটির সুনাম ক্ষুন্ন করায় নিন্দা প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: September 27, 2019 | 11:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির এক জরুরি সভা ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতি কামাল আহমেদ, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সভায় ওসমান চৌধুরী ও নিরা রাব্বানী কতৃক বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটি ও ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে সোসাইটির সুনাম ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাদক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পদক আবুল কালাম ভূঁইয়া, ক্রীড়া ও আপ্পায়ন সমাদক নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য আজাদ বাকির, মাইনুদ্দিন মাহমুদ,সাদি মিন্টু, আবুল কাশেম চৌধুরী। সেই সাথে তাদের এবং মামলার বিরুদ্ধে কি ভাবে সঠিক পদক্ষেপ ও মামলার মোকাবেলা করা যায় সেই নিমিত্তে আগামী ৩০শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭:০০ টায় সোসাইটির কার্যালয়ে বর্তমান কমিটি ও ট্রাস্টি বোর্ডের সকল সদস্যকে নিয়ে এক জরুরি সভার আহবান করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ