Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: September 28, 2019 | 9:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘে ৭৪তম অধিবেশনে যোগদানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, নেত্রকোণা’র উন্নয়নের নতুন অগ্রদূত সাজ্জাদুল হাসানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেত্রকোণা জেলাবাসী। সংবর্ধনা উপলক্ষে মত-পথ ভুলে সকল নেত্রকোণাবাসী মিলিত হয়েছিল জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে।

‘অভিবাদন পর্ব ও আলোচনা পর্ব ‘- দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে পরিমল চন্দ্র সাহা এবং মোস্তফা জামান ইদ্রিসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, বর্তমানে আইজিপি পদমর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক যুদ্ধপরাধ আদালত বাংলাদেশ এর তদন্ত সংস্থার প্রধান, ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল হান্নান খান,

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, নেত্রকোণা’র কৃতি সন্তান মো: জহুরুল হক ও নেত্রকোণা থেকে আগত ৭৪ তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগদানরত হুমায়ুন রশীদ খাঁন পাঠান (রুমেন) ডাইরেক্টর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড

ইন্ডাস্টির্স (এফবিসিসিআই)। দুটি পর্বেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমেদ, আবু ইসলাম খান বিটু, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রেস সেক্রেটারী নূরে এলাহী মিনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV