নিউইয়র্কে প্যালেস হোটেলে ডোনাল্ড ট্রাম্প দম্পতির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কন্যা সায়মা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একই টেবিলে বসে মধ্যাহ্নভোজও করেছেন তারা।-বিডিনিউজ
সম্মেলনে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সন্মানে মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানেই শেখ হাসিনা ও ডনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জের মধ্যাহ্নভোজে বিভিন্ন নেতারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এক সময় ট্রাম্প এগিয়ে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আলাপ করতে দেখা যায়।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলসহ অন্যান্য নেতাদের সঙ্গে শেখ হাসিনাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পরে জাতিসংঘ মহাসচিব নিজের টেবিলে শেখ হাসিনাকে নিয়ে বসেন। আন্তোনিও গুতেরেসের টেবিলে আরও বসেন ডনাল্ড ট্রাম্প, আঙ্গেলা মের্কেল। পরে সম্মেলনে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সন্মানে রাতে ডনাল্ড ট্রাম্প আয়োজন করেন নৈশভোজের। লোটে নিউইয়র্ক প্যালেসের ওই নৈশভোজেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন বলে জানান প্রেস সচিব।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests