নিউইয়র্কে গ্রেটার ছাতক সোসাইটি অব আমেরিকা’র অভিষেক (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার ছাতক সোসাইটি অব আমেরিকা ইনক্রে সাধারণ সভা ও নতুন কমিটির অভিষেক। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে গত ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির কর্মকর্তরা শপথ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিল্লুল হকের সভাপতিত্বে এবং মাশুক মিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সামাদ, সদস্য মাসুকুল হক, সাংবাদিক গিয়াস উদ্দিন আউয়াল, কাজী কবিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা ও নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিল্লুল হক। এসময় আহ্বায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিষিক্তরা হলেন : সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি আঙ্গুর মিয়া, আলম চৌধুরী ও আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উকিল আলী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া, কোষাধ্যক্ষ হারুন ইসলাম, সহ কোষাধ্যক্ষ নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছানাক্য প্রসাদ রায়, সমাজ কল্যাণ সম্পাদক সায়দুল হক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শামিম আহমেদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আজির উদ্দিন, দপ্তর সম্পাদক গোলাম বশির সুমন, কার্যকরী সদস্য : মাশুক মিয়া, আবদুর রাজ্জাক, তারেক চৌধুরী, আবদুল মান্নান, তানভির মিয়া ও আবদুল খালেক।

অনুষ্ঠানে বক্তারা গ্রেটার ছাতক সোসাইটি অব আমেরিকা প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রবাসে বৃহত্তর ছাতকবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়, পারস্পরিক সহযোগিতা প্রদান, সামাজিক কর্মকান্ড গ্রহণ সহ ছাতক উপজেলাবাসীর সার্বিক কল্যানে ভূমিকা রাখার জন্য সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন কর্মকর্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বৃহত্তর ছাতক বাসীর সুনাম অক্ষুন্ন রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এ প্রত্যাশা সবার।

অনুষ্ঠানে নতুন কমিটির কর্মকর্তারা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাদের এ দায়িত্ব প্রদানের জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বিপুল সংখ্যক ছাতকবাসী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests