Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

একেকজন প্রবাসীর আচরণেই প্রতিফলিত হয় বাংলাদেশের ইমেজ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিন

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: October 2, 2019 | 7:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সারাদেশের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামের উন্নয়নও ঘটছে। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেশকিছু দৃশ্যমান হয়েছে। শীঘ্রই আরো দেখা যাবে। তাই চট্টগ্রাম পিছিয়ে রয়েছে বলে ঢালাও অভিযোগের কোন কারণ নেই। জাতিরজনকের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে পিছিয়ে থাকতে দেবেন না। এসব কথা বলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হিসেবে জাতিসংঘে এসেছেন প্রবীন এই নেতা। তার সম্মানে ৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় প্রবাসী চট্টলাবাসীর ব্যানারে এক মতবিনিময় সভা হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। চট্টগ্রামের প্রবাসী ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক প্রবাসী।

সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী হাসান ওয়ারিশ এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার। মুক্তিযোদ্ধা মোসলেহউদ্দিন সকলকে বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন। কারণ, একেকজন প্রবাসী হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তাদের আচরণেই প্রতিফলিত হয় বাংলাদেশের ইমেজ। বাংলাদেশ আজ উন্নয়নের মডেল, এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব গুণে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের ভ’মিকারও গুরুত্ব রয়েছে শেখ হাসিনা প্রশাসনে। আওয়ামী লীগ নেতা মোসলেহউদ্দিন বলেন, প্রবাসীদের আরো বেশী বিনিয়োগ করতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশ খুব দ্রুত সোনার বাংলায় পরিণত হবে।

চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং চলমান পরিস্থিতির আলোকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন,সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক উপদেষ্টা মো. হাবিব, সমিতির আজীবন সদস্য নবী হোসেন, সাবেক উপদেষ্টা মো. নাজিরউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজিমউদ্দিন, কর্ণফুলি ট্র্যাভেল্স’র মো. সেলিম হারুন, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি কামাল হোসেন মিঠু, আওয়ামী লীগ নেতা হেলাল মাহমুদ এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়। এনআরবি নিউজ


বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV