Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ট্রাম্পকে অবশ্যই ইমপিচ করতে হবে : মার্কিন কংগ্রেসওম্যান ম্যাক্সিন ওয়াটার্স

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: October 2, 2019 | 6:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইমপিচ করতে হবে এবং তাকে নির্জন কারাগারেও দিতে হবে। একথা বলেছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সিন ওয়াটার্স। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এ সদস্য ওই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যেসব ডেমোক্র্যাট নেতা প্রথম থেকে ইমপিচ করার দাবি জানিয়ে আসছেন ম্যাক্সিন ওয়াটার্স তাদের একজন।

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ইমপিচমেন্টের তদন্ত শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ম্যাক্সিন ওয়াটার্স এসব কথা বলেছেন।
প্রতিনিধি পরিষদের এ সদস্য বলেন, ‘আমি কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানাব যে, ডোনাল্ড ট্রাম্পকে অশ্লীল কথা বলা থেকে আপনারা বিরত রাখুন এবং গোপন তথ্য ফাঁসকারী ব্যক্তির বিরুদ্ধে মাস্তানের মতো ভাষা ব্যবহার করা থেকে বিরত রাখুন।
ম্যাক্সিন ওয়াটার্স বলেন, ট্রাম্পের জন্য শুধু ইমপিচমেন্ট যথেষ্ট নয়, তাকে নির্জন কারাগারেও দিতে হবে। তবে এ মুহূর্তে ইমপিচমেন্ট জরুরি।’ আগামী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি যেন প্রতিদ্বন্দ্বিতার মাঠে প্রশ্নের মুখে পড়েন এজন্য ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভেøাদিমির জেলেনস্কিকে বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য চাপ সৃষ্টি করেছেন। ট্রাম্প বলেছেন, এধরনের তদন্ত শুরু করলে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়া হবে।
ট্রাম্পের এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন একজন গোয়েন্দা। তার বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাকে গুলি করে হত্যা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV