Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজনপার্কে হেইট ক্রাইমের শিকার বাংলাদেশী তারেক আজিজ, দুর্বৃত্তদের দৌরাত্ব বেড়ে যাওয়ায় কমিউনিটি শঙ্কিত

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 2, 2019 | 11:47 PM

রশীদ আহমদ, নিউইয়র্ক: নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কের ৭৭স্ট্রিটের লিবার্টি আর গ্ল্যানমোরের মধ্যখানে স্থানীয় সময় ২রা অক্টোবর বুধবার রাত ২টা ৫০মিনিটে হেইট ক্রাইমের শিকার হন প্রবাসী বাংলাদেশী নোয়াখালী চাটখিলের তারেক আজিজ। তারেক আজিজ তার ডিউটি পালন করতে ৭৭স্ট্রিট আর লিবার্টির কর্ণারের ইয়ামনী গ্রোসারী থেকে মাল ক্যারি করে যখন ডেলিভারি দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই দুই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত পথে বাধা সৃষ্টি করে তার উপর উপর্যুপরি হামলা চালায়। দুর্বৃত্তদের আকস্মিক হামলায় মারাত্মক ভাবে আহত তিনি। তার হাউমাউ আর কান্নাকাটির শব্দ শুনে পাশ্ববর্তী বাসার লোকজন এগিয়ে আসলে মূহুর্তের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা তারেক আজিজের কাছ থেকে নগদ ডলার সহ তার ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে পুলিশ আর ইমার্জেন্সি বিভাগের এম্বুলেন্স আসলে তাকে প্রাইমারি চিকিৎকসা শেষে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার মাথায় চরমভাবে আঘাত করা হয়েছে, যার দরুন প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
উল্লেখ্য যে, গত ২রা সেপ্টেম্বর ওজনপার্কের প্বার্শবর্তী এলাকা রিচমন্ড হিল নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় নিহত হন (সন্দীপের) যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের ছেলে শাহেদ উদ্দিন (২৭)। এছাড়াও গেল এক মাসের ব্যবধানে একই স্থানে চার চারটি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে। তাতে নিরীহ চারজন প্রবাসী বাংলাদেশী  হামলার শিকার হন।

ওজনপার্কে দুর্বৃত্তদের দৌরাত্ব বেড়ে যাওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কমিউনিটি চরম ভাবে শঙ্কিত। এহেন পরিস্থিতিতে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কমিউনিটি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশী কমিউনিটির সকলকে সাথে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্বার গতিতে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি ব্যক্ত করেন কমিউনিটি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV