Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কানেক্ট বাংলাদেশ কেন্দ্রিয় সমন্বয়ক কমিটির লাইন এ্যাপস্ ওডিও কনফারেন্স : বার্সেলোনাতে সাংগঠনিক সভা ২২-২৩ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: October 3, 2019 | 3:22 PM

হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার কানেক্ট বাংলাদেশের কেন্দ্রিয় সমন্বয়ক কমিটির ”সাংগঠনিক সভা” অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর কানেক্ট বাংলাদেশ কেন্দ্রিয় সমন্বয়ক কমিটির এ সাংগঠনিক সভা লাইন এ্যাপস্ এর মাধ্যমে ওডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সারা বিশ্ব থেকে কানেক্ট বাংলাদেশের কেন্দ্রিয় সমন্বয়ক ও পরিকল্পনা পরিষদ সমন্বয়কগণ এই সভায় ওডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মত বিনিময় করেন। এই সভার সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সঞ্চালনা করেন নজরুল ইসলাম জহির।
উক্ত সভায় বার্সেলোনাতে ২২ ও ২৩ অক্টোবর ২০১৯ সাংগঠনিক সভার আয়োজনকে সামনে রেখে প্রস্তুতির বিভিন্ন প্রস্তাবনা ও দিক নির্দেশনা মূলক আলোচনা ও পূর্ব উল্লেখিত ৩টি এজেন্ডার উপর বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয়। সকলের ঐক্যমতের ভিত্তিতে কয়েকটি প্রস্তাবনা কেন্দ্রিয় পরিকল্পনা পরিষদে প্রেরনের সিদ্ধান্ত গৃহিত হয়। কয়েকটি সিদ্বান্ত সকলের ঐক্যমতের ভিত্তিতে কয়েক জন সমন্বয়কের উপর দ্বায়িত্ব অর্পন কারা হয় যাতে করে বার্সেলোনা সাংগঠনিক সভাটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সহায়ক হয়।খবর বাপসনিঊজ ।সাদি রহমতুল্লাহ ও শাহ আলম কর্তৃক উপস্থাপিত বিগত বছরের কানেক্ট বাংলাদেশের বাৎসরিক প্রতিবেদন তৈরী করে রিপোর্ট আকারে বার্সেলোনাতে ২২ ও ২৩ অক্টোবর ২০১৯ সাংগঠনিক সভায় প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
নজরুল ইসলাম জহির কর্তৃক উপস্থাপিত স্পেন – বার্সেলোনা সাংগঠনিক সভার জন্য ব্যানার, লিফলেট, সময় সূচি ও দাওয়াত পত্র তৈরীর ব্যাপারে সকলে ঐক্যমত পোষন করেন এবং আখিঁ সীমা কাওসার সদস্য পরিচিতি কার্ড তৈরী করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে সকলে আনন্দের সাথে তা গ্রহন করেন।
বার্সেলোনা সাংগঠনিক সভাকে ”বিশেষ অধিবেশন” নামে অভিহিত করা এবং এর ব্যাপক প্রচারের জন্য সকলে ঐক্যমত পোষন করেন। বার্সেলোনা বিশেষ অধিবেশনে মাদ্রিদের এ্যাম্বাসেডর সাহেবকে প্রধান অতিথী হিসাবে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
ইভেন্ট পেজ তৈরীর ব্যাপারে কুদরতউল্লাহ প্রস্তাব উপস্তাপন করলে তা পরিকল্পনা পরিষদে প্রেরনের সিদ্ধান্ত গৃহিত হয়। তাছারা বার্সেলোনা বিশেষ অধিবেশনের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন জনাব নূরুল আমিন, মনসুর চৌধুরী, সিকদার গিয়াসউদ্দিন, জাফর আজাদী ও তোফায়েল আহমেদ মুক্তা। সর্বশেষ সভার সভাপতি ও সঞ্চালক দেড় ঘন্টা স্থায়ী এই সভার সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV