Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটির নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 3, 2019 | 3:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর কার্যকরী পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জ্যাকসন হাইটস্থ তিতাস রেষ্টুরেন্ট পার্টি হলে ১লা অক্টোবর মঙ্গলবার সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোমেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী খবির উদ্দিন ভূইয়া, কাজী আব্দুর রশিদ, ডাঃ আলী আহমেদ, গাজী তোফায়েল, ইঞ্জিনিয়ার আঃ লতিফ করকার, আমিনুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, মোফাজ্জল হোসনে, মোঃ মনিরুল আলম দিপু, নাজমুল হাসান বাবু, মামুন হোসেন বিপ্লব, শওকত পাটোয়ারী, আব্দুল্লাহ রেজা স্বপন প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ মিয়াজী, একরামুল হক, আব্দুস সাত্তার, হাসান কবির সুমন, ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন, আঃ আলীম মিয়া, তাছলিমা পাটোয়ারী, আ.স.ম. খালেদুর রহমান, মিজানুর রহমান, দীপক সাহা, রোমেল সরকার, সেলিম আহমেদ, মোঃ হাবিবউল্লাহ, মোঃ আঃ কাইয়ুম মিয়াজী, তাহমিনা চৌধুরী, মোঃ হাসান কাশেম, আলম হোসেন, সাইদুল ইসলাম রিয়াদ, জাকির হোসেন, মাহবুবুর রহমান, এম.এ.মতিন, সাইফুল ইসলাম, মাসুদ আলম, ইন্দ্রজিত সাহা, সালাহউদ্দিন, প্রদীপ সাহা, নজরুল ইসলাম, কামাল হোসেন, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, মোঃ রাজনসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তাগণ কুমিল্লা সোসাইটিকে গতিশীল করতে শক্তিশালী কমিটি গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন। তারই প্রেক্ষিতে সাধারণ সভার শেষ পর্যায়ে সাধারণ সভাপূর্ব কার্যকরী কমিটির সভায় সর্বাধিক সদস্যের উপস্থিতিতে অনুমোদিত প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আঃ লতিফ সরকার, নির্বাচন কমিশনার মোঃ আবুল হোসেন ও মোফাজ্জল হোসেন বিভিন্ন পদে প্রার্থীর নাম প্রস্তাব আহবান করেন। কার্যকরী কমিটির সর্বাধিক সদস্যের সুপারিশে এ পর্যায়ে সালাউদ্দিন চৌধুরী সভাপতি পদে ডাঃ আলী আহমেদ এর নাম প্রস্তাব করেন এবং হাজী খবির উদ্দিন ভূইয়া সমর্থন করেন, সিনিয়র সহসভাপতি পদে মোঃ মনিরুল আলম দিপুর নাম প্রস্তাব করেন সালাউদ্দিন চৌধুরী এবং সমর্থন করেন মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাধারণ সম্পাদক পদে আ.স.ম. খালেদুর রহমান সবুজ এর নাম প্রস্তাব করেন মোহাম্মদ মোমেন এবং সমর্থন করেন আব্দুল আলীম মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে তাছলিমা পাটোয়ারীর নাম প্রস্তাব করেন সালাউদ্দিন চৌধুরী এবং সমর্থন করেন আ.স.ম. খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সাইদুল ইসলাম রিয়াদের নাম প্রস্তাব করেন মামুন হোসেন বিপ্লব এবং সমর্থন করেন মোঃ মনিরুল আলম দিপু।

উল্লেখিত পদসমূহে বিকল্প প্রার্থী না থাকায় এবং উপস্থিত জনতার স্বত:স্ফুর্ত সমর্থনে নির্বাচন কমিশনারগণ সভাপতি পদে ডাঃ আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মনিরুল আলম দিপু, সাধারণ সম্পাদক পদে আ.স.ম. খালেদুর রহমান সবুজ সহ সাধারণ সম্পাদক পদে তাছলিমা পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক পদে সাইদুল ইসলাম রিয়াদকে নির্বাচিত ঘোষণা করেন এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। নির্বাচিতরা স্বত:স্ফুর্ত জনতার তুমুল করতালিতে অভিবাদন গ্রহন করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বাতœক সহযোগীতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV