নিউইয়র্কে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুকে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ’র সংবর্ধনা (ভিডিও)
https://www.youtube.com/watch?v=sQY4mIzA3WY
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশ জাতীয় সংসদে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা দিয়েছে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক’র সভাপতি দুদু মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, মাষ্টার অব ল ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম মেম্বার লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক’র কোষাধ্যক্ষ হাফেজ আবু হানিফা।

পরে আয়োজক সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সংবর্ধিত ব্যক্তিত্ব ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট সমাজ কর্মী সংবর্ধিত এম এ মুনিম চৌধুরী বাবুকে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক’র পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক আব্দুন নূর বড় ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও সম্মিলিত বরিশাল বিভাগীয় সোসাইটির সভাপতি আলতাফ হোসেন, জাতীয় পার্টি সিলেট শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়্যূম, সিলেট এমসি কলেজের সাবেক জিএস আমিনুল হক চৌধুরী নাছিম, বিশিষ্ট সমাজ সেবক তাফাজ্জল হোসেন চৌধুরী, কুইন্স বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারী জাবেদ উদ্দিন, কুর্শী ইউপির সাবেক সদস্য মর্তুজা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক’র সহ সভাপতি খসরু আহমেদ, সৈয়দ আব্দুল মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক কমিউনিটি লিডার আব্দুল বাছির খান, দফতর সম্পাদক ময়নুল হক চৌধুরী, প্রচার সম্পাদক মিজানুল হক খান, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ লিটন আলী, মুহিবুর রহমান, মো. সোহেল মিয়া, আবুল কাসেম, আজমান খান, সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ।

সংবর্ধিত অতিথি সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু নবীগঞ্জ-বাহুলের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেবার সুযোগ পেলে নবীগঞ্জ-বাহুলকে মডেল উপজেলায় রূপান্তর করবেন। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নবীগঞ্জ প্রবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জাতীয় পর্টির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবুর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক এ সংবর্ধনা সভার আয়োজন করে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests