Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নারীদের চেহারা সতরের অন্তর্ভুক্ত কি?

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: October 5, 2019 | 1:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নারীদের চেহারা সতরের অন্তর্ভুক্ত কি না এ বিষয়ে ফকীহগণের মধ্যে মতভিন্নতা লক্ষ্য করা যায়। কোরআনুল কারীমে বলা হয়েছে- ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা সাধারণত প্রকাশ হয়।’ (সূরা-২৪ নূর, আয়াত: ৩১)।

অর্থাৎ শরীরের যে অঙ্গ আপনা-আপনি প্রকাশ হয়ে পড়ে বা স্বাভাবিক কাজ-কর্ম ও চলা-ফেরা করার সময় শরীরের যে যে অঙ্গ স্বভাবত খুলেই যায় (তা সতরের অন্তর্ভুক্ত নয়), এগুলো ব্যতিক্রমের অন্তর্ভুক্ত। এগুলো প্রকাশ করায় কোনো গুনাহ নেই। (তাফসীরে ইবনে কাসীর)।

এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) বলেন, এতে বুঝানো হয়েছে শরীরের উপরের কাপড়, যেমন: বোরকা ও লম্বা বড় ওড়নী বা চাদর ইত্যাদি।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন: এতে বুঝানো হয়েছে মুখমণ্ডল এবং হাতের পাতা ও পায়ের পাতা। কেননা নারী প্রয়োজনবশত: বাইরে যেতে হলে কিংবা চলা-ফেরা বা লেন-দেন করতে হলে মুখমণ্ডল ও হাতের তালু আবৃত রাখা খুবই দুরূহ। এ তাফসীর মতে মুখমণ্ডল ও হাতের পাতা বেগানা পুরুষের সামনে প্রয়োজনে প্রকাশ করা জায়েজ। উপরোক্ত বিষয়ে ফিকাহবিদগণের মধ্যে দ্বিমত রয়েছে। কিন্তু এ প্রশ্নে সবাই একমত যে, মুখমণ্ডল ও হাতের পাতার প্রতি দৃষ্টিপাত করার কারণে যদি ফিতনা বা অনর্থ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তবে এগুলো দেখাও জায়েজ নয় এবং নারীর জন্য এগুলো প্রকাশ করাও জায়েজ নয়। এ হুকুম বদনিয়ত কাম ভাব নিয়ে দেখা বিষয়ে। (তাফসীরে ইবনে কাসীর)। এ ব্যাপারে সবাই একমত যে, সতর আবৃত করা যা সর্বসম্মতভাবে নামাজে ও নামাজের বাইরে ফরজ, তা থেকে মুখমণ্ডল ও হাতের পাতা ব্যতিক্রমভুক্ত। এগুলো খোলা অবস্থায় নামাজ পড়লে নামাজ দুরুস্ত হবে। (তাফসীরে মাআরিফুল কোরআন)।

মহিলাদের চেহারা সতরের অন্তর্ভুক্ত না হলেও হিজাবের অন্তর্ভুক্ত। আল্লামা শামী (র.) নামাজের শর্তাবলী অধ্যায়ে উল্লেখ করেছেন ‘যুবতী নারীদের পুরুষের সামনে মুখমণ্ডল খোলা থেকে বিরত রাখা হবে। এই নির্দেশ এই জন্য নয় যে, তাদের মুখমণ্ডল সতরের অন্তর্ভুক্ত। বরং ফেতনায় জড়িয়ে যাওয়ার আশঙ্কায়। (শামী ২/৯৭)

মুফতি তাকী ওসমানী (দা.বা.) হাদিস ও ফকীহ্গণের দীর্ঘ মতামত পর্যালোচনা করে বলেন ‘চার মাজহাবের অভিমতগুলোর ওপর দৃষ্টিপাত করলে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, সবকয়টি মাজহাবই এই বিষয়ে একমত যে, কামবাসনা পূরণার্থে কিংবা ফেতনায় জড়িয়ে যাওয়ার শংকাযুক্ত অবস্থায় নারীদের মুখমণ্ডলের ওপর দৃষ্টিপাত করা হারাম। হানাফী মাজহাবের মুতাআখখিরিন ওলামায়ে কেরাম সাধারণভাবে প্রয়োজন ছাড়া কোনো নারীর মুখমণ্ডলের ওপর দৃষ্টিপাত নিষিদ্ধ করেছেন। (তাকমিলায়ে ফাতহুল মূলহীম খণ্ড- ৪/ পৃষ্ঠা ২৬১)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV