বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মন্টু নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু এখন নিউইয়র্কে।
এক সময়ের যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কৃতি খেলোয়ার ও সংগঠক মন্টু গত ২ অক্টেবর বুধবার বিকেলে নিউইয়র্ক আসেন। সদ্য নির্বাচিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু ব্যক্তিগত সফরে এবার যুক্তরাষ্ট্র সফরে আসেন বলে জানিয়েছেন তার বড় ভাই বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা। তিনি জানান, আব্দুর রকিব মন্টু বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নর্থ আমেরিকাসহ যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়ার, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের সাথে মত বিনিময় করবেন।
সংক্ষিপ্ত সফর শেষে অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর আগামী ২৩ অক্টোবর ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এশিয়ান অ্যাথলেটিক্স এসোসিয়েশনের লিগাল কমিশন এর মেম্বার, সাফের জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী সদস্য। সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কৃতি খেলোয়ার অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবলে জেলা, বিভাগ এবং জাতীয় চ্যাম্পিয়ন। অসংখ্য বার স্বর্ণ পদক বিজয়ী মন্টু ১৯৮৬ সালে পোল ভল্টে জাতীয় রেকর্ড গড়েন (১১ফুট ৯ইঞ্চি), ১৯৯৩ সালে বুয়েট মাঠে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পোল ভল্ট ও বর্শা নিক্ষেপে স্বর্ণ পদক বিজয়ী হন। সিলেটের কৃতি সন্তান আব্দুর রকিব মন্টু বিজেএমসির হয়ে ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালে বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ফুটবলে প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সিলেটের একমাত্র খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। কৃতি ফুটবলার মন্টু পরবর্তীতে দেশে-বিদেশে নানা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও সাধারণ বীমা ক্লাবের পক্ষে খেলেন তিনি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests