কাশ্মিরে মানবিক সঙ্কট অবসান ও যোগাযোগ ব্যবস্থা পূণর্বহাল চেয়ে মার্কিন সিনেটের পদক্ষেপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কাশ্মিরে মানবিক সঙ্কট অবসান ও যোগাযোগ ব্যবস্থা পূণর্বহাল চেয়ে প্রথম কোন পদক্ষেপ নিলেন মার্কিন সিনেটররা। পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি তাদের এক রিপোর্টে জম্মু ও কাশ্মির বিষয়ে এই আবেদন জানিয়েছে। ২০২০ সালের পররাষ্ট্রনীতি বিষয়ক আইন প্রণয়নের ঠিক আগ মুহূর্তে এই রিপোর্টটি উঠল সিনেটে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর রিপোর্টে বলা হয়েছে, কাশ্মির ইস্যুতে এটিই মার্কিন সিনেটরদের প্রথম কোন পদক্ষেপ। পত্রিকাটি বলছে, দুই মাস আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এই প্রথম এ বিষয়ে ভারতের বিপক্ষে কোন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।
কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্প্রতি ভারত সফর করা সিনেটর ক্রিস ভান হোলেন এই আবেদনের প্রস্তাব করেন। প্রস্তাবটিতে কাশ্মির পরিস্থিতি ছাড়াও ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয় রয়েছে।
আর সেটি সিনেটে দাখিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সিনিয়র রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, কমিটি কাশ্মিরের চলমান মানবিক সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দ্রুত সেখানকার টেলিফোন ও ইন্টারনেট সুবিধা চালু করার। এছাড়া কারফিউসহ অঞ্চলটি অচল করে রাখতে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে সেগুলোও তুলে নিতে বলা হয়েছে। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও রয়েছে সেই রিপোর্টে।
২৬ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, তখইন রিপোর্টটি দাখিল করা হয়। রিপোর্টে কাশ্মিরের পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সিনেটর ভান হোলেন বলেন, আমি আমার এই উদ্বেগগুলো প্রধানমন্ত্রী মোদিকে ব্যক্তিগতভাবে বলতে চেয়েছিলা; কিন্তু আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests