Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

‘সাহিত্য একাডেমি নিউইয়র্ক’র ১০৬তম আসর

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: October 5, 2019 | 3:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘সাহিত্য একাডেমি নিউইয়র্ক’র মাসিক ১০৬ তম সাহিত্য আসর জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আসরে স্মরণ করা হয় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও সদ্য প্রয়াত আবৃত্তিকার কামরুল হাসান মঞ্জুকে। আসরটি পরিচালনা করেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ফেরদৌস সাজেদীন, ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান, কবি তমিজ উদদীন লোদী, নাট্যব্যক্তিত্ব মুজিব বিন হক, অধ্যাপিকা হুসনে আরা বেগম, লেখক সোনিয়া কাদের, ইউএসবাংলা পত্রিকার সম্পাদক আবু সাঈদ রতন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নূর। অনুষ্ঠান শুরু হয় গোপন সাহার আবৃত্তি দিয়ে। এছাড়াও আবৃত্তি করেন পারভীন সুলতানা ও নাসিমা আক্তার।
ফেরদৌস সাজেদীন বলেন, দিনে দিনে সবার অংশগ্রণে সাহিত্য একাডেমি প্রস্ফুটিত হচ্ছে নিজস্ব স্বকীয়তায়। সবার লেখাগুলো উত্তরোত্তর ভালো হচ্ছে। যখন কেউ লিখতে বসে, সে তার ভাবনা থেকে অভিব্যক্তি প্রকাশ করে। ভাবনা এবং অভিব্যক্তির মাঝখানের সময়টুকুতে সাঁতার কেটে পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছাতে হয়। লেখালেখি শুধু পরিশ্রমের নয়, আত্ম শোষণের ব্যাপার ও আছে। লিখতে লিখতে কোথায় যেতে হবে? কোথায় গিয়ে থামতে হবে? এগুলো জানতে হবে। লেখার জন্য মুক্তোর মত শব্দ বেছে নিতে হবে।

এবারের আসরে স্বরচিত পাঠ করেন কাজী আতীক, স্বপন চক্রবর্তী, এ.বি. এম সালেহ উদ্দীন, বেনজির শিকদার, সুরীত বড়ুয়া, লুৎফা শাহানা, জেবুন্নেসা জ্যোৎস্না, কবিতা হোসাইন, শেলী জামান খান, আব্দুস শহীদ, মিশুক সেলিম, কামরুন নাহার রীতা, হাসান উজ জামান, হাবীবুর রহমান, তামান্না আহম্মেদ শান্তি, পলি শাহীনা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপি কুলসুম, রাহাত কাজী শিউলি, ফরিদা ইয়াসমিন, মনিরা মমতাজ, সেলিনা আক্তার, জাকিয়া ফাহীম, আম্বিয়া অন্তরা, সুতপা মন্ডল, আরিফা রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, শফি চৌধুরী হারুন, মোঃ শামসুজোহা তালুকদার, আল আমিন বাবু, জাকির মিয়া, তানভীর কবির প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV