Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কারাগারে আটক অভিবাসীদের ডিএনএ সংগ্রহ করবে ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: October 5, 2019 | 6:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের কারাগারে আটকে থাকা হাজার হাজার অভিবাসী বন্দির ডিএনএ সংগ্রহ করবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। এই রেকর্ড ন্যাশনাল ক্রিমিনাল ডাটাবেসে ঢুকানো হবে। অভিবাসীদের ডিএনও সংগ্রহ করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিবাসন আইন আরও জোরদার হবে।
হোমল্যান্ড সিকিউরিটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বর্তমানে ৪০ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। অভিবাসন আইনজীবীরা উদ্বেগের সঙ্গে বলেছেন যে, এটা করা হলে ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হতে পারে। নতুন নিয়মের ফলে সরকার শিশুদের এবং রাজনৈতিক আশ্রয় পাওয়াদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করতে পারবে। তারা হুঁশিয়ার করেন যে, যুক্তরাষ্টের কোনও লোক ভুল করে কারাগারে ঢুকলে তারও ডিএনএ সংগ্রহ করা যাবে। অনেক দিন ধরেই অভিবাসীদের তালিকা করার কথা হচ্ছে। এই রেকর্ড সংগ্রহ হলে অপরাধ নিয়ন্ত্রন সম্ভব হবে। কংগ্রেস ২০০৫ সালে একটি আইন পাস করে ডিএনএ সংগ্রহ করার অনুমতি দিয়েছে। নতুন এই নিয়ম চালুর পূর্বে একটি পাইলট প্রকল্প হিসাবে তা চালু করা হয়েছিল। ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলোকে এফবিআই ল্যাবরেটরিতে পাঠানো হবে। সেখানে পরীক্ষা করা হবে। ট্রাম্প প্রশাসন সীমান্ত অতিক্রমকে অপরাধ হিসাবে গণ্য করার পর থেকে মধ্যে নতুন এই অভিযান শুরু হয়। ট্রাম্প বৈধ অবৈধ সব ধরনের অভিবাসীদের অপরাধীদের দৃষ্টিতে দেখেন। যদিও বাস্তবতা হচ্ছে অভিবাসীরা খুব কমই অপরাধে জড়ায়।
অভিবাসী ও ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইনজীবীরা বলেছেন, যেসব জনগোষ্ঠী এমনিতেই বেকায়দায় আছেন, ডিএনএন সংগ্রহ করায় তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV