Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বন্দুকধারীর হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 6, 2019 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যানসাস শহরের এক বার’এ বন্দুকধারীর হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েহেন আরো পাঁচ জন। স্থানীয় পুলিশ এক টুইটে এসব কথা জানিয়েছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টেকিলা কেসি বার-এ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বিবিসির এক খবরে বলা হয়েছে, হিস্পানিক বা স্পেনদেশীয় এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। হামলা চালানোর পেছনে তার উদ্দেশ্য কী সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলায় একটি হ্যান্ডগান ব্যবহার করা হয়েছিল।    

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার সংখ্যা তীব্র হারে বৃদ্ধি পেয়েছে।

কয়েক সপ্তাহ আগেই টেক্সাস অঙ্গরাজ্যে এক হামলায় অন্তত ৪৪ জন মারা যায়। এখন পর্যন্ত চলতি বছরে যুক্তরাষ্ট্রজুড়ে ৪০টিরও ‘মাস শ্যুটিং’ বা বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০১২ সাল থেকে, কোনো গোলাগুলির ঘটনায় তিন জনের বেশি মানুষ মারা গেলে ওই ঘটনাকে মাস শ্যুটিং হিসেবে বিবেচিত হয়।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র বিক্রিকারী প্রতিষ্ঠান ওয়ালমার্ট গত মাসে জানিয়েছে, তারা হ্যান্ডগান ও এসাল্ট রাইফেলে ব্যবহৃত কিছু বিশেষ ধরনের বুলেট বিক্রি বন্ধ করে দেবে। কিন্তু আমেরিকার গান লবি সংস্থা ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন এধরনের পরিবর্তনকে লজ্জাজনক বলে জানিয়ে বলেছে এতে তাদের ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV