Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের উইলিয়াম ক্যালিন ও গ্রেগ সেমেন্জা এবং লন্ডনের স্যার পিটার র‌্যাটক্লিফ চিকিৎসায় নোবেল পেলেন

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: October 7, 2019 | 8:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চিকিৎসায় তিন বিজ্ঞানী চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের এবং একজন যুক্তরাজ্যের। নোবেলজয়ী তিন বিজ্ঞানী হলেন, যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ক্যালিন ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গ্রেগ সেমেন্জা এবং লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের অধ্যাপক স্যার পিটার র‌্যাটক্লিফ।

ওই তিন বিজ্ঞানী কোষ কিভাবে অক্সিজেনের উপস্থিতি অনুভব করে এবং সাড়া দেয়, তা নিয়ে গবেষণা করেছেন। কোষে অক্সিজেনের উপস্থিতির বৈজ্ঞানিক নাম ‘হাইপোক্সিয়া’। হাইপোক্সিয়া এমন এক অবস্থা, যেখানে মানবদেহ কিংবা দেহের কোনো নির্দিষ্ট অঙ্গ বা অংশের কোষ পর্যাপ্ত অক্সিজেন পায় না। এতে করে পুরো শরীর কিংবা নির্দিষ্ট অঙ্গ দুর্বল হয়ে পড়ে। গবেষকরা মূলত কোষ কিভাবে সাড়া দেয় এবং তা গ্রহণ করে তা নিয়েই গবেষণা করেছেন।

উল্লেখ্য ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৮ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জাপানের নাগরিক ইয়োশিনোরি ওহসুমি ২০১৬ সালে চিকিৎসায় নোবেল জিতেছিলেন।

আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন ১৮৯৫ সালের নভেম্বর মাসে। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। নোবেল পুরস্কারের তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। আলফ্রেড নোবেল পুরস্কার ঘোষণার আগেই মৃত্যু বরণ করেছিলেন। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধায়ন করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। আর বিজয়ী নির্বাচনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয় সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV