হাজী মোছাব্বিরের মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান এর পিতা হাজী আবদুল মোছাব্বির ৭ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ ঘটিকায় সিলেটের রাগিব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯১ বৎসর। মরহুমের নামাজের জানাজা সিলেট বাঘা গৌরাবাড়ি জামে মসজিদ মাঠে ৮ই অক্টোবর মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক প্রকাশ করে। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকগত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, ইসমাঈল খান আনসারী, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, ডাঃ সেলিম উদ্দিন, রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, মোঃ লুৎফুররহমান, আসেফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মোঃ মোস্তফা মহসিন, প্রচার সম্পাদক শাহাজাহান সাজু, ফেরদৌস ওয়াহিদ, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, ফারজিন আহমেদ স্বর্ণা, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর জাকির, যুব সংগতির ইব্রাহিম আলী, মহিলা পার্টির সভানেত্রী ডাঃ নার্গিস রহমান, সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংঙ্কর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এভভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests