Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মহাবিশ্বের অজানা তথ্য আবিস্কার : পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: October 8, 2019 | 2:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহাবিশ্বের অজানা তথ্য আবিস্কার করে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হচ্ছেন সুইডিশ নাগরিক মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ এবং কানাডীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক জেমস পেবলস। পুরস্কারের অর্ধেক পাবেক মার্কিন-কানাডিয়ান বিজ্ঞানী জেমস পিবলস। বার্কি অর্ধেক পুরস্কার পাবেন দুই সুইস বিজ্ঞানী মিচেল মেয়র এবং দিদিয়ের কুইলোজ।মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নোবেল কমিটি। মহাবিশ্বের বিবর্তন ও এতে পৃথিবীর অবস্থান নিয়ে গবেষণা এবং দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের জন্য তাদেরকে যৌথভাবে নোবেল দেয়া হয়েছে। পিবলস পুরস্কার পাচ্ছেন পার্থিব মহাজগৎ বিদ্যায় তত্ত্বিয় আবিস্কারের জন্য। আর বাকি দুজন পাবেন সূর্যের মতো নক্ষত্রের পাশে আবর্তনকারী একটি এক্সোপ্লানেট আবিস্কারের জন্য। এই ৩ জনের হাত ধরেই এক্সোপ্লানেট আবিস্কার শুরু হয়।এরপর হাজারো এক্সোপ্লানেট বা সুপার আর্থ আবিস্কার করেছেন জ্যোতিবিজ্ঞানীরা। 

পুরষ্কারবাবদ ৯ মিলিয়ন ক্রোনা বা ৯ লাখ ১৮ হাজার ডলার পাবেন এই তিন বিজ্ঞানী। ১৯০১ সালেই পদার্থবিজ্ঞানে নোবেল চালু হয়। মঙ্গলবার ১১৩তম বারের মত পদার্থবিজ্ঞানে নোবেল প্রদান করা হয়। এরমধ্যে একক ব্যাক্তি হিসেবে নোবেল জয়ী হয়েছেন ৪৭ বার। এখন পর্যন্ত মাত্র তিন জন নারী পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV