নিউইয়র্কে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ’র দোয়া মাহফিল
রশীদ আহমদ: নিউইয়র্কের ওজনপার্কে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কিছু সংখ্যক মেধাবী তরুণ দ্বারা গঠিত দাতব্য সংগঠন “বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ”র উদ্যোগে তিন গুণীজন মরহুম হেলাল উদ্দিন, রফিকুল মুরসালিন ও হাজী তাহির আলীর মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৭ই অক্টোবর সোমবার সন্ধ্যায় ওজনপার্কের ফুলকলি রেস্টুরেন্টে সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা সুমন আহমদের সভাপতিত্বে ও প্রতিষ্টাতা মো. ফাহিম সাকিল অপুর সাবলীল উপস্থাপনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা মোস্তাফা উদ্দিন, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অফ কাতারের সাবেক সভাপতি নজরুল ইসলাম,মুরব্বী আহমদ আলী মাস্টার,,কমিউনিটি এক্টিভিটস কবি আবদুন নূর,মুলধারার রাজনীতিবীদ ২০২১ সালের নিউইয়র্ক সিটি ইলেকশনে ডিস্ট্রিক্ট ৩৭ থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মিসবাহ আবেদীন,নিউইয়র্ক মহানগর বিএনপির সিনিয়ার সহ সভাপতি খলকুর রহমান, ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, সমাজ সংগঠক সরওয়ার হোসেন, শাব্বির আহমদ ও ফয়সল আলম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সুমন, সাইয়েদ হোসাইন (খালেদ), খালেদ আহমদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দফতর সম্পাদক হাসান আহমদ, ট্রাস্টের সদস্য নাজির আহমেদ, মাহমুদুল হাসান, আবু জাফর, আল মামুন শাওন, মাহফুজ রহমান, শরীফ আহমেদ, আহমেদ সালমান, ওবায়দুল্লাহ রাহি, মুশফিক শানু ও দিপু। দোয়া মাহফিলে অতিথিরা তাদের বক্তব্যে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএর ভূঁয়সী প্রশংসা করে বলেন, উপজেলা পর্যায়ে বিভিন্ন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সংগঠনের মাধ্যমে কর্তৃপক্ষ যে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, সত্যিই তা প্রশংসার দাবিদার। প্রবাসী অধ্যুষিত এই উপজেলার নিউইয়র্কে বসবাসরত আরো বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে সংগঠন অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে এবং সমাজের সুবিধা বঞ্চিত এতিম শিক্ষার্থীদের মানোন্নয়ন বিরাট ভূমিকা রাখবে।তাতে সমাজ আরো আলোকিত হবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নয়ন এবং মরহুমদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওজনপার্কের আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দিন।

উল্লেখ্য যে নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার কিছু সংখ্যক উদ্যমী শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে “বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ নামক সংগঠনটি গেল কয়েক বছর আগে যাত্রা শুরু করে। তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল সমাজের হত দরিদ্র এবং এতিম শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়া।বিশেষ করে দেশে অসহায় শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন আর অভাবী-অসহায় মানুষের সার্বিক কল্যাণে সাহায্য করা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests