সিলেটে নিজের কার্যালয় খুললেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নির্বাচনের আগেই বলেছিলেন সিলেটে কার্যালয় করবেন। ওই কার্যালয়ে বসে সিলেটের মানুষের সুখ, দুঃখের কথা শুনবেন। দেবেন সমাধানও। কথা রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটে নিজের অফিস করলেন তিনি। আর গতকাল সেই অফিসের উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন অগ্রজ ভাই ও সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিতও। সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্টওয়ার্ল্ডে তিনি এ কার্যালয় খুলেন। মন্ত্রী হয়ে সিলেটে আসার পর তিনি এতদিন নিজ বাসা ধোপাদিঘীরপাড়ে বসে জনগণের কথা শুনতেন। এখন থেকে বাসার পাশাপাশি তিনি অফিসে বসেও কথা শুনবেন। সিলেটে মন্ত্রীর সহকারীরা এ অফিসের দেখভাল করবেন। গতকাল উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন- ‘এই অফিসেও আপনারা এসে নিয়মিত বসবেন।’ গতকাল কার্যালয় উদ্বোধনকালে মন্ত্রী বলেন- ‘এলাকার সকল মানুষের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে এই কার্যালয়। বিভিন্ন ধরনের সেবা এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে।
মানুষ নিজের অভিযোগ-অনুযোগ সব এই কার্যালয়ের মাধ্যমে আমাকে জানাতে পারবেন।’ তিনি বলেন, ‘কার্যালয়ে আসা সকল অভিযোগ ঢাকায় আমার কাছে পাঠানো হবে। যেসব অভিযোগ স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, সেগুলো করা হবে। আর যেসব অভিযোগ উচ্চপর্যায় থেকে করা প্রয়োজন, তাও আমি দেখবো।’ মোমেন বলেন, ‘আজ থেকে আমার কার্যালয় সবার জন্য খোলা। প্রতিদিন এ কার্যালয়ে যে কেউ আসতে পারবেন।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ বিশ্বাস প্রমুখ। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests