নিউইয়র্কে ইসিডিপিএ’র পুজা ১১-১৩ অক্টোবর : থাকবেন ঋতুপর্ণা, অনুমপ রায় ও কবিতা কৃষ্ণমূর্তী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নিউইয়র্কে তিনদিনব্যাপী আড়ম্বরপূর্ণ আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সংগঠন ইস্ট কোস্ট দূর্গাপুজা এসোসিয়েশন-ইসিডিপিএ। সংগঠনের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এবছর আরও ব্যাপকভাবে পুজার আয়োজন করা হচ্ছে। আগামী ১১ অক্টোবর থেকে গুজরাট সমাজ মন্দিরে এ পুজো অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তী অনুপম রায় ও কিনজল।

এ উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকার ওকল্যান্ডে ওয়াইল্ড বেসিল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইস্ট কোস্ট দূর্গা পুজা এসোসিয়েশনÑইসিডিপিএ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র উপদেষ্টা প্রবীর রায়, বিষœু সাহা, অজয় চক্রবর্তী, মিলন আওন, শিপ্রা রায়, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর বিজয় সাহা, ট্রেজারার ক্রিস ঘোষ বাপ্পা প্রমুখ।
ঋতুপর্ণা সেনগুপ্তা বলেন, পঞ্চাশ বছর ধরে একটি সংগঠন বিন্দু থেকে সিন্ধু হয়েছে। এটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। সেই উদ্দীপনা নিয়ে আমি নিউইয়র্কে এসেছি। ঋতু জানান, অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। অভিনয় ও নৃত্যকলায় পুরো আয়োজনটি তিনি সাজিয়েছেন যা দর্শকদের জন্য উপভোগ্য হবে।

প্রবীর রায় বলেন, এক সময় নিউইয়র্কে পুজা বলতেই ছিল ইসিডিপিএ’র পুজা। নিউইয়র্কের বাইরে বিভিন্ন স্টেট থেকে পুজোয় অংশ নিতে আসতেন অনেক মানুষ। আজ পঞ্চাশ বছরে কমিউনিটি অনেক বড় হয়েছে। মন্দির, পুজামন্ডপের সংখ্যা বেড়েছে। এরপরও নিউইয়র্কে পুজার আয়োজনে ইস্ট কোস্ট দুর্গাপুজা এসোসিয়েশনের সব সময় ভিন্ন মাত্রা যোগ করে থাকে।
ক্রিস ঘোষ বাপ্পা জানান, আগামী ১১ অক্টোবর শুক্রবার কবিতা কৃষœমূর্তি, ১২ অক্টোবর শনিবার ঋতুপর্ণা সেনগুপ্তা ও ১৩ অক্টোবর রোববার অনুপম রায় পারফর্ম করবেন। এছাড়া পুজো হবে গুজরাট সমাজ মন্দিরে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। তবে আফটার ডিনার কনসার্ট অনষ্ঠিত হবে মন্দিরের পার্শ্ববতী ফ্রান্সিস লুইস হাই স্কুল অডিটোরিয়ামে।
উদ্যোক্তারা জানান, এবার ইসিডিপিএ’র ৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সবকটি মন্দিরকে বিশেষ স্মারকে ভূষিত করা হচ্ছে। তাছাড়া এবারের পুজোয় বাঙালির রসনা বিলাসের আয়োজনটিও হচ্ছে বেশ আকর্ষনীয়। থাকবে বাঙালির প্রিয় আলুর দম, ফ্রিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি এবং সঙ্গে ঠাকুরের ভোগ।
পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঋতুপর্ণা সেনগুপ্তা। তিনি দুই বাংলার চলচ্চিত্র, সমকালীন বিভিন্ন বিষয় ও তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি ইসিডিপিএ’র আয়োজনে তিনদিনের পুজোয় অংশ নিতে নিউইয়র্কের বাঙালিদের আহ্বান জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests