আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্কে মানববন্ধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদ ও ঘাতকদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। একইসাথে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথাও বলেছেন ক্ষুব্ধ প্রবাসীরা।
৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচির নেতৃত্ব দেয় কুষ্টিয়া জেলা সমিতি। সংগঠনের সভাপতি আবু মুসা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশেদুল আলম, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি আব্দুল মমিন বিশ্বাস, সহ সভাপতি কাজী পারভেজ বাবু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া অন্তরা, ক্রিড়া সম্পাদক আবদুল্লাহ যুবায়ের প্রমুখ। কর্মসূচিতে সকলের বক্তব্য ছিল দ্রুত আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করা, ভিসি ও প্রভোস্টের অপসারণ সহ তারাও এই হত্যার সাথে জড়িত কিনা তা তদন্ত করে দেখা।
‘আবরার হত্যাকান্ডে ক্ষুব্ধ গোটা কমিউনিটি। তবে এজন্যে ছাত্রলীগকে সামগ্রিক অর্থে দায়ী করা উচিত হবে না। গুটিকতক সংগঠকের কারণে ঐতিহ্যবাহি একটি ছাত্র সংগঠনকে অপবাদ দেয়া সমীচিন নয়’-মন্তব্য করেছেন সাধারণ প্রবাসীরা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলেই এহেন বর্বরতা কমবে বলেও প্রাক্তন ছাত্ররা অভিমত পোষণ করেছেন। এনআরবি নিউজ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity