জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন : হেলাল সভাপতি, শেফাজ সাধারণ সম্পাদক নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ত্রি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন ভোট ছাড়াই অনুষ্ঠিত হলো। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়নুল হক চৌধুরী হেলাল সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরী শেফাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একটি প্যানেল মনোনয়ন দাখিল করায় নির্বাচন কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। নবনির্বাচিত সভাপতি এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হিসেবে পরিচিত জালালাবাদ এসোসিয়েশনে ভোট বিহীন নির্বাচন ঘিরে জালালাবাদবাসী সহ প্রবাসী বাংলাদেশীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই সংগঠন নিয়ে খোদ জালালাবাদবাসীদের মাঝেই আগ্রহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। কেননা এক সময় এই সংগঠনে হাজার হাজার সদস্য/ভোটার নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর আজ সেই নির্বাচন হচ্ছে ভোটার বিহীনভাবে। উল্লেখ্য, এবার জালালাবাদ এসোসিয়েশনের ভোটার হয়েছেন ২ হাজার ৮৭৩ জন। এছাড়াও আরো ৪১৪জন আজীবন সদস্য (লাইফ মেম্বার) রয়েছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার এবারের নির্বাচনে সংগঠনের কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র বিক্রি হয়। আর মনোনয়নপত্র বিক্রি বাবদ নির্বাচন কমিশনের আয় হয় ৬৪৫০ ডলার। গত ২২ সেপ্টেম্বর রোববার ছিলো মনোনয়নপত্র বিক্রয়ের দিন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিক্রি ছিলো ২২ সেপ্টেম্বর রোববার, মনোনয়নপত্র গ্রহণ ছিলো ২৯ সেপ্টেম্বর রোববার (বিকেল ৭টা থেকে রাত ৯টা), মনোনয়নপত্র প্রত্যাহার ছিলো ২ অক্টোবর বুধবার (বিকেল ৭টার মধ্যে) এবং নির্বাচনের দিন ধার্য ছিলো ২৭ অক্টোবর রোববার। আর সভাপতি পদের মনোনয়নপত্র ক্রয় ফি নির্ধারিত ছিলো ২০০০ ডলার, সহ সভাপতি পদের মনোনয়নপত্র ফি ১৫০০ ডলার, সাধারণ সম্পদক পদের মনোনয়নপত্র ফি ১৭০০ ডলার, সম্পাদকীয় পদের মনোনয়নপত্র ফি ১১০০ ডলার এবং নির্বাহী সদস্য পদের মনোনয়নপত্র ফি ৪০০ ডলার ধার্য্য করা হয়। এসব ফি ছিলো অফেরত যোগ্য। কিন্তু চুড়ান্ত পর্যায়ে আর নির্বাচন হলো না। কার্যকরী পরিষদের ১৯ প্রার্থীই বিনা প্রদ্বিন্দ্বিতায় নির্বাচিত হলেন।
এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমেদ চৌধুরী জানান, গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন এসোসিয়েশনের ১৯টি কার্যকরী পরিষদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পরে। এবং মনোনয়নপত্র জমাদানে ফি বাবদ ২৩ হাজার ডলার কমিশনে জমা হয়। মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। তিনি জানান, মনোনয়পত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করে চুড়ান্ত নির্বাচনী ফল প্রকাশ করা হবে।
নির্র্বাচন কমিশন গত ৩০ সেপ্টেম্বর নির্বাচনের ফল ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সভাপতি- ময়নুল হক চৌধুরী, সহ সভাপতি (সিলেট)- আহবাব হোসেন চৌধুরী, সহ সভাপতি (মৌলভীবাজার)- মঞ্জুর হোসেন চৌধুরী, সহ সভাপতি (হবিগঞ্জ)- মো: শফিউদ্দিন তালুকদার, সহ সভাপতি (সুনামগঞ্জ)- মো: জোসেফ চৌধুরী, সাধারণ সম্পাদক-

মিজানুর রহমান চৌধুরী জোসফ, সহ সাধারণ সম্পাদক- লোকমান হোসেন, কোষাধ্যক্ষ-

ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মানিক আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক- বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- শরিফুল হক মজনু, ক্রীড়া সম্পাদক- মো: শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক- শামীম আহমেদ মনির, সমাজকল্যাণ সম্পাদক- মো: জামিল আনসারী, মহিলা বিষয়ক সম্পাদিকা- সুতিপা চৌধুরী এবং কার্যকরী সদস্য- হেলিম উদ্দিন (সিলেট), মিজানুর রহমান (মৌলভীবাজার), রুকন হাকিম (হবিগঞ্জ) এবং মান্না মুনতাসির (সুনামগঞ্জ)।
এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests