বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি নিউইয়র্কে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি এক সরকারী সফরে নিউইয়র্কে এসে পৌছেছেন। জাতিসংঘের এক কর্মসূচীতে যোগদান উপলক্ষে তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) অপরাহ্নে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে প্রবাসী বাংলাদেশীরা বিমানবন্দরে তাকে ফুলেল স্বাগত জানান। উল্লেখ্য, নূরুল ইসলাম নাহিদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ (গোপালগঞ্জ ও বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচিত এমপি। খবর ইউএনএ’র।
সাবেক মন্ত্রী নাহিদ এমপি বেলা আড়াইটার দিকে বিমানবন্দরে এসে পৌছলে গোপালগঞ্জ-বিয়ানীবাজারের নেতৃবৃন্দের মধ্যে ওয়াহিদুর রহমান মুক্তা, আব্দুল জলিল, আজিজুর রহমান সাবু, মস্তফা কামাল, শেখ আতিকুল ইসলাম, আবুল হোসেন, মিসবাদ আহমেদ, খসরুজ্জামান খসসরু, মহিউদ্দিন, ওয়াহিদ পারভেজ, শামীম আহমেদ প্রমুখ তাকে স্বাগত জানান।
এদিকে নূরুল ইসলাম নাহিদ এমপি নিউইয়র্ক অবস্থানকালে তিনি তার নির্বাচনী এলাকা সিলেটের গোপালগঞ্জ ও বিয়ানীবাজারবাসীদের সাথে মতবিনিময় করবেন। প্রবাসীরা এই সভার আয়োজন করেছেন। আগামী ১৩ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ওজনপার্কের দেশী সিনিয়র সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। এজন্য ওয়াহিদুর রহমান মুক্তা-কে আহ্বায়ক ও শামীম আহমেদ-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests