Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ও বেলজিয়ামে প্রশ্ন : প্রবাসের আওয়ামী নেতারা ঢাকায় কেন?

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: October 12, 2019 | 8:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রাজধানী ঢাকায় সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে সংগঠন বহির্ভূত কাজ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকার একটি দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর বাংলাদেশ আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। একইসঙ্গে প্রবাসের সংগঠনের সাইনবোর্ড কেন ঢাকায়-এমন প্রশ্ন সকলেরই। তারই পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।

ব্রাসেলসে বুধবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি বিধান দেব, সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবু, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, সদস্য রানা মর্তুজা, এনট্রপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম খান, সাধারণ সম্পাদক আরিফউদ্দিন, যুগ্ম সম্পাদক মুস্তাফিজ প্রমুখ।

এদিকে, নিউইয়র্ক মহানগর এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুয়েকজন নেতার বিপক্ষে বছরের অধিকাংশ সময়ই ঢাকায় অবস্থান করে বদলি ও তদ্বির বাণিজ্য চালানোর অভিযোগ রয়েছে। এমন নানাবিধ অভিযোগের কারণে গতমাসে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সমাবেশের মঞ্চে উঠতে সক্ষম হননি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ তার অনুসারিরা। দলীয় সভাপতি শেখ হাসিনা নাখোশ তার প্রতি। তারপরও ৯ অক্টোবর রাতের ফ্লাইটে সিদ্দিকুর পুনরায় সস্ত্রীক ঢাকায় যান। সংগঠনের দায়িত্ব থেকে (৩ বছরের কমিটির মেয়াদ ৮ বছর অতিবাহিত হয়েছে) এখনও অব্যাহতি না দেয়ায় ঢাকায় মন্ত্রীপাড়া থেকে মতিঝিল পর্যন্ত তদ্বির-বাণিজ্য অব্যাহত রাখার অভিপ্রায়ে তিনি আবারও বাংলাদেশে গেলেন বলে নেতা-কর্মীরা অভিযোগ করেছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV