আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচারনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টিক সিটি: আটলান্টিক সিটিতে আগামী পাঁচ নভেম্বর,মংগলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচন। এই নির্বাচন নিয়ে এখন সরগরম আটলান্টিক সিটি। আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনের ফলাফল নিজের অনুকূলে আনতে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন অভিবাসী বাংলাদেশি প্রার্থী সুব্রত চৌধুরী ।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে মোট ছয়জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, তাদের সবারই লক্ষ্য আগামী পাঁচ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরা। সুব্রত চৌধুরীর নির্বাচনী প্রচারনায় প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য কমিউনিটির লোকজনও অংশ নিচ্ছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।নির্বাচনী প্রচারনার শুরু থেকেই সুব্রত চৌধুরী নির্বাচনী মাঠ চষে বেড়াচছেন।ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তাঁকে ভোটদানের আহবান সম্বলিত প্রচারপত্র, বাংলাদেশি গ্রোসারী সহ বিভিন্ন কমিউনিটির দোকানগুলোতে শোভা পাচ্ছে তাঁর নির্বাচনী পোষটার,বিভিন্ন কমিউনিটির বাড়ির আঙিনা সহ সড়কের দুই পাশে শোভা পাচ্ছে তাঁর ঢাউস সাইজের পোষটার।
সুব্রত চৌধুরী প্রায় নিয়মিত বিভিন্ন কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক , ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহনের মাধ্যমে ভোটারদের সাথে মত বিনিময় করছেন, তাঁদের কাছে ভোট প্রার্থনা করছেন। আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদ-মন্দির- গীর্জাতেও তিনি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে তাঁর নির্বাচনী প্রচার চলছে।
সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে।ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল),ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি),সাউথ জার্সি পয়েটস কালেকটিভ,হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেট প্রেস এজেন্সি (ইউএসপিএ)র একজন গর্বিত সদস্য ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য। তিনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন,সাপ্তাহিক ঠিকানা,এসি টাইমস ,এটিএন বাংলা টেলিভিশন,বাংলা টিভি, টাইম টেলিভিশন সহ বিভিন্ন অনলাইন পএিকায় নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।
আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সাত বছর আগে অভিবাসীর মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন।।ইতোমধ্যে নির্বাচনী প্রচারনায় তাঁর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে এবং প্রচার-প্রচারনায় অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।তাইতো সুব্রত চৌধুরীর কণ্ঠে ঝরে পড়ে দৃঢ প্রত্যয়,” কমিউনিটির সবার কাছ থেকে যেরকম সহযোগীতা পাচ্ছি, তাতে আমার বিজয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী “।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে অভিবাসী বাংলাদেশি সুব্রত চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে।বিগত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রথমবারের মতো অভিবাসী বাংলাদেশি ফারুক হোসেনের জয়ী হওয়ার মধ্য দিয়ে যে ইতিহাস সূচীত হয়েছিল, আগামী পাঁচ নভেম্বর,মংগলবার অনুষ্ঠিত নির্বাচনে অভিবাসী বাংলাদেশি প্রার্থী সুব্রত চৌধুরীর জয়ী হওয়ার মধ্য দিয়ে ইতিহাসের ধারাবাহিকতা অব্যাহত থাকবে – কায়মনোবাক্যে তা কামনা করছেন কমিউনিটির বিদগ্ধ মহল। আর প্রবাসী বাংলাদেশিদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আগামী পাঁচ নভেম্বর,মংগলবার রাতে, সে পর্যন্ত অপেক্ষা সবার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests