Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: May 27, 2011 | 9:32 AM

 নিউইয়র্কঃ গত ২৩শে মে সোমবার দুপুর ১টায় কানাডার ওসাওয়াতে অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে আগত নেতাকর্মীদের দেখে অত্যন্ত আনন্দিত হন নেতাকর্মীদের সাথে বিভিন্ন কুশলাধী বিনিময় করেন। এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সিদ্দিকুর রহমান সকল নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধাপরাধীদের বিচার, ২১শে আগষ্টের গ্রেনেড হামলাকারীদের বিচার এবং ৯৬ তে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য কোটালী পাড়ায় ৮৪ কেজি ওজনের বোমা পূতে রেখেছিল তার বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন নির্বাচনী অঙ্গিকারের প্রেক্ষিতে অবশ্যই সব হত্যার বিচার বাংলাদেশে হবে এবং বিশেষ করে কোটালী পাড়ায় ৮৪ কেজি ওজনের বোমা কিভাবে পুতে রাখা হয়েছিল তার বিশদ বিবরণ দেন। সবশেষে প্রধানমন্ত্রী সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড প্রবাসীদের মাঝে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের নেতৃবৃন্দকে নির্দেশ দেন। কানাডা সফরের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ ছিদ্দিকুর রহমান এবং সফল সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক-আবুল কাসেম, শিক্ষা সম্পাদক-সামছুদ্দীন আজাদ, কোষাধ্যক্ষ মনসুর খান, মহিলা আ:লীগের আহ্বায়ক মমতাজ শাহ নেওয়াজ, শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ও স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি- আবদুছ সামাদ আজাদ, সদস্য – শরীফ কামরুল হীরা, আবদুল মালেক, যুবলীগ আহ্বায়ক – মেজবা আহাম্মদ, সদস্য সচিব – ফরীদ আলম, জালালুদ্দিন রুমী, কলিন্স, সবুজ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক -মহসিন রিপন, মনিরুল আলম। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV