নিউইয়র্কের ব্রুকলিনে গুলির ঘটনায় নিহত ৪, আহত ৫
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনের একটি নৈশ ক্লাবে গুলির ঘটনায় শনিবার ভোরে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই গুলির উদ্দেশ্য স্পষ্ট নয়। একজন সন্দেহভাজনকেও শনাক্ত করা যায়নি। তবে গোয়েন্দা এডাম নাভাররো বলেছেন, এই গুলির ঘটনা নিয়ে তারা ফোন পান ৬ট ৫৫ মিনিটে। ক্লাবটি লাইসেন্স পাওয়া এবং এর বেশি তথ্য তার কাছে নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়জন বন্দুকধারী এই হামলায় জড়িত ছিলো তাও জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় প্রতিবেশীরাএকেবারে থমকে গেছেন। ডেইলি নিউজ, নিউইয়র্ক টাইমস
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাতাটায় ডিন স্ট্রিটের কাছাকাছি ইউটিকা এভেন্যুর ট্রিপল এ এছেস ক্লাবে গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ক্লাবে ছুটে যায়। অকুস্থলে পৌঁছে তারা দেখতে পান ছয়জন পুরুষ ও একজন নারীর শরীরে গুলি লেগেছে। তাদের মধ্যে চারজন পুরুষ ঘটনাস্থলেই মারা গেছেন। আরো একজন নারী ও দুই জন পুরুষের শরীরেও গুলি লেগেছে। কর্মকর্তারা বলেছেন, তারা সামান্য আহত হয়েছে। আরো দুই জন একেবারেই কম আহত হয়েছেন। তবে বলা হয়নি তারা পুরুষ না নারী। দুই জন আহত কিংস কাউন্টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিন জন চিকিৎসা নিয়েছেন ব্রুকলেড মেডিক্যাল সেন্টারে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests