বাংলাদেশে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের সমর্থনে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্নীতি ও অনিয়েমের বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে সমর্থন ও সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ। দেশ ও দশের স্বার্থে নিজ দলের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনছে। দেশের সুনাম ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শুদ্ধি অভিযানের আবশ্যকতা রয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্রিজপোর্টের একটি হলরুমে শুদ্ধি অভিযানের সমর্থনে এয়াজিত বিশেষ আলোচনা সভায় কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।

কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হহ জেহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা নাজিম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মোমিত মামুন, মোয়াজ্জিম হোসেন বাবুল, চান মো: তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এল্জার মাইকেল শাহ, দপ্তর সম্পাদক এম এ আজিজ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, ফকির আহমদ সিদ্দিকী, সুমন আহমেদ, সওকত হোসেন, আব্দুল ওয়াহিদ, শাহ রায়হান, সাহাবুদ্দিন, বদরুল হোসেন আহমেদ, জসিম উদ্দিন, একে এম মেজবাহ, এবি সিদ্দিকী, হোসেন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপ সময়োপযোগী। তাই এই অভিযান সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হহ জেহাদ বলেন, বাঙালি জাতির এখন বড় সম্পদ হলেন শেখ হাসিনা। যে কোন মূল্যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় কোনো দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করবে তাদেরও রক্ষা হবে না। পঁচাত্তরের পর যা কিছু অর্জন, উন্নয়ন সবকিছুরই অবদান শেখ হাসিনার। তাঁর আলোতেই বাংলাদেশ সারা পৃথিবীতে আলোকিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।

সভায় বক্তারা বলেন, শুদ্ধি অভিযানে আমরা খুশি। মাঠপর্যায়ে সরকারদলীয় উচ্ছৃঙ্খল কিছু প্রভাবশালী নেতাকর্মী ও প্রশাসনের দুর্নীতিবাজদের যোগসাজশে দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা হয়ে পড়েছে। এর জন্য দেশকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছানো কষ্টকর। উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এই অভিযান সঠিক সিদ্ধান্ত বলে মূল্যায়ন করতে হবে।
১৬ কোটি লোকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাছা পরিষ্কার অভিযান শুরু করেছেন। এ অভিযান জনগণ কর্তৃক অভিনন্দিত হয়েছে। সবার উচিত এই অভিযানকে সফল করতে সহায়তা করা। দেশ ও বিদেশের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
সভাপতি জেহাদুল হক ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী সমাবেশে আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests