ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিস’র প্রধান রোকেয়া হায়দারের বর্ণাঢ্য সংবর্ধনা
মোহাম্মদ আবদুল্লাহ ঢাকা থেকেঃ ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউন্জে গত ১১ অক্টোবর বিকালে ন্যাশন্যাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস এর উদ্যোগেভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দারের ৩৭ বছরের বেতার সাংবাদিকতায় গৌরবময় অর্জনের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়।

বর্ণিল এ সংবর্ধনা সভায় বিশেষ অতিথির আসন গ্রহন করেন মার্কিন দূতাবাসের পাবলিক আফেয়ার্স অফিসার আর্লিশা এম রেনল্ডস ও জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমীন। অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবের সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, বিজয়করা, ভিওএ ফ্যান ক্লাব, কুমিল্লার সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, গ্লোবাল ভিওএ ফ্যান ক্লাব ঢাকার সভাপতি নাসরিন হুদা বিথী প্রমুখ।

এ উপলক্ষে যুবরাজ চৌধুরীর সম্পাদনায় বরেণ্য সাংবাদিক রোকেয়া হায়দারের বর্নাঢ্য জীবন নিয়ে একটি বিশেষ স্মরনিকাও প্রকাশিত হয়। তাছাড়া বিজয়করা ভিওএ ফ্যান ক্লাবের সৌজন্যে পলো শার্ট, কলম সহ নানান আকর্ষনীয় উপহার সমবেত সবাইকে দেয়া হয়।

অনুষ্ঠানে ভিওএ বাংলার গৌরবময় ৬০ বছর উপলক্ষে আকবর হায়দার কিরন সম্পাদিত ’অনেক বছর অনেক কথা’র মোড়ক উন্মোচন করেন রোকেয়া হায়দার। এ ছাড়া গেলো বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ভিওএ ফ্যান ক্লাব ফেডারেশন আয়োজিত বিশেষ কুইজের বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরন করেন তিনি।

এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউন্জে আয়োজিত এই জনাকির্ন আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান ছিলো ভিওএ ফ্যান ক্লাব আয়োজিত এযাবৎ কালের সবচেয়ে সেরা ও অসাধারন অনুষ্ঠান।

ভয়েস অব আমেরিকার প্রতি শ্রোতাদের ভালোবাসার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান রোকেয়া হায়দার তাঁর আবেগে আপ্লুত বক্তব্যে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং