Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি আমেরিকার উন্নয়নকেও হার মানিয়েছে : নুরুল ইসলাম নাহিদ এমপি

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: October 15, 2019 | 6:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের এক বিস্ময়। একটি অনুন্নত দেশ হিসেবে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি আমেরিকার উন্নয়নকেও হার মানিয়েছে। একটি অতি উন্নত দেশ হিসেবে গত বিশ বছরে আমেরিকার উন্নয়নের তুলনায় অনেক বেশী এগিয়েছে বাংলাদেশ। বিএনপি-জামাতের শাসনামলে মাথাপিছু ইনকাম ছিল ৫০ ডলার। এটা এখন তা দুই হাজার ডলারে উন্নীত হয়েছে। দলীয় শিক্ষানীতি নয়, একটি জাতীয় শিক্ষানীতির আওতায় সার্বজনীন মানবিক একটি শিক্ষানীতি প্রণয়ন করেছি। যা দেশে বিদেশে প্রশসংসিত হয়েছে।

নিউইয়র্কে নুরুল ইসলাম নাহিদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। দেশী সিনিয়র সেন্টার পার্টি হলে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি অহিদুর রহমান মুক্তা। অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মহি উদ্দীন মহি।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরাজিত শক্তি বিএনপি-জামাত দেশের উন্নয়নের চাকাকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছে। এরই অংশ হিসেবে তারা স্বপরিবারে নিহত করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৯৬ সালে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর চক্রান্তের নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত আবারো ক্ষমতায় এসে দেশে দূর্নীতি ও জঙ্গীবাদের জন্ম দিয়েছিল।

পরবর্তীতে ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে দেশকে উন্নয়নের এক মহা পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নত দেশের তালিকাতে নিজের অবস্থান নিয়েছে। নারী শিক্ষা, শিশু ও মাতৃমৃত্যুর হার জাতিসংঘের মানদন্ডে উন্নীত করেছে বাংলাদেশ। নিজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেট এক সময় শিক্ষায় অনেক পিছিয়ে পড়েছিলো। এই অবস্থা এখন অনেকটা কাটিয়ে আনা হয়েছে। আগামীতে সিলেট তার হৃত গৌরব ফিরে পাবে বলে আমরা আশা করছি।

নুরুল ইসলাম নাহিদ নিজের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক উন্নয়ন সাধন করা হয়েছে। এটা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের সামনে একটি রুল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এরই অংশ হিসেবে এখন তিনি দূর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন। বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের নজর কাড়লেও দূর্নীতিতে দেশটি আকন্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে একটি দূর্নীতিমুক্ত স্বচ্চ সুশাসন জবাবদিহীমুলক সরকার প্রতিষ্ঠায় মনোনিবেশ করেছে সরকার। যার প্রেক্ষিতে এখন বড় বড় রাঘব বোয়ালদের ধরা হচ্ছে। দূনীতি বিরোধী এই অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না।

স্বাস্থ্য সেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। প্রতি ছয় হাজার মানুষের জন্য রয়েছে একটি হেলথ ক্লিনিক। যার ফলে এখন যেকোন অসুখবিসুখে যে কেউ চিকিৎসকের কাছে যেতে পারেন। এর ফলে দেশে অকাল মুত্যুর হার কমেছে। খাদ্যে দেশ স্বয়ং সম্পূর্ন হওয়ায় এখন মঙ্গা নামের শব্দটি আর শুনা যায় না। এর সাথে সুষম খাদ্য গ্রহনের বিষয়ে গনসচেতনতা বাড়ানো হয়েছে। যার ফলে মানুষের গড় আয়ু এখন আগের চাইতে অনেক বেড়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানী বাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, গোলাপগঞ্জ উপজেলাবাসীর পক্ষে হেলিম আহমদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস টিটো, কামরুল হক, কমর উদ্দীন, আব্দুল হাসিব, কবির আহমদ চৌধুরী, হেলাল আহমদ, সফর উদ্দীন লোদি, সাব্বির আহমদ, খসরুজ্জামান খসরু, আইরীন পারভীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, শামীম আহমদ, ওয়াহিদ পারভেজ অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন, গ্লোবাল ট্রাভেলস ও জয়া হলের স্বত্বাধিকারী মোহাম্মদ আলিম উদ্দীন, মিসবাহ আবদীন, জয়নাল আবদীন, শামসুল আবদীন, নিজাম উদ্দীন, কামাল আহমেদ, শেখ আতিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস টিটো, অপু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ