অ্যাথলেটিক্সকে এগিয়ে নিতে না পারলে দায়িত্ব থেকে সরে দাঁড়াব : নিউইয়র্কে সংবর্ধনায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মন্টু (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2196535687305451/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক, এশিয়ান অ্যাথলেটিক্স এসোসিয়েশনের লিগাল কমিশনের মেম্বার, সাফের জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশের সাবেক সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, এক সময় অ্যাথলেটিক্স বিশ্বে বাংলাদেশকে পরিচিতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ আজ সে অবস্থানে নেই।

অ্যাথলেটিক্সের হৃত গৌরব ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বলেন, নিজের খেলোয়ারী জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাথলেটিক্সকে এগিয়ে নিতে সম্ভাব্য সকল ধরণের প্রচেষ্টা চালাবেন। সবার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অ্যাথলেটিক্সকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব। এজন্য সবার পরামর্শ চাই। অ্যাথলেটিক্সকে কাঙ্খিত জায়গায় এগিয়ে নিতে না পারলে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে দাঁড়াব।

গত ১৩ অক্টোবর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য আব্দুর রকিব মন্টুর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি প্রবাসীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র

এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র সভাপতি সফিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুনিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক জাতীয় খেলোয়ার বিমল চন্দ্র তরফদার, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সমাজ কর্মী ডা. শাহানারা আলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এনজিএফএফ স্কুলের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, গোলাম রব্বানী, সাখাওয়াত আলী, আবদুল মুহিত, মখন মিয়া, সফিক উদ্দিন, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, আবদুর রউফ পাশা, ফেরদৌসী বেগম, বিলকিস, ডা. মিতা প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক ক্রীড়াবীদ, রাজনীতিক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক কৃতি খেলোয়ার ও সংগঠক এডভোকেট আব্দুর রকিব মন্টুকে আয়োজকসহ অন্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
তার সম্মানে এ আয়োজনের জন্য এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এতে দেশ ও সমাজের প্রতি আমার দায়িতবোধ আরো বেড়ে গেল।

সংবর্ধনা সভায় ক্রীড়াঙ্গন সহ বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে আব্দুর রকিব মন্টু বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অ্যাথলেটিকসও এগুচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। দেশকে আরো এগিয়ে নিতে প্রবাসী সহ সকল বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রয়োজন। খেলা বান্ধব পরিবেশ তৈরীতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। দেশে ও আন্তর্জাতিক অঙ্গণে অ্যাথলেটিকস দ্রুত জায়গা করে নিচ্ছে। কৃতি খেলোয়াড়ও তৈরি হচ্ছে। আমরা দেশের খেলোয়ারদের পাশাপশি প্রবাসী খেলোয়ারদেরও মূল্যায়ন করতে চাই। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখছে সরকার। খেলোয়ারকে মূল্যায়ন করা হচ্ছে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। অন্য কোন পরিচয়ে নয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে মন্টুসহ তার পরিবারের সাত সদস্য জাতীয় পর্যায়ের সাবেক কৃতী অ্যাথলেট। সিলেটে মন্টুদের পরিবার অ্যাথলেট পরিবার হিসেবে পরিচিত। সকলেরই ক্রীড়া ক্ষেত্রে রয়েছে অনন্য সাফল্যের নজির। যোগ্যতার ভিত্তিতেই বহুমুখি প্রতিভার অধিকারী অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুকে ক্রীড়াঙ্গনের এ গুরু দায়িত্ব পেয়েছেন। সভায় বক্তারা আব্দুর রকিব মন্টুকে অভিনন্দন জানিয়ে প্রবাস থেকে খেলোয়ারদের দেশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ দেয়ারও আহ্বান জানান।
সিলেটের কৃতি সন্তান আব্দুর রকিব মন্টুর সার্বিক সাফল্য কামনা করে বক্তারা বলেন, তার মেধা ও যোগ্যতা ভবিষ্যতে তাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচিত হওয়ার পর এডভোকেট আব্দুর রকিব মন্টু গত ২ অক্টেবর বুধবার ব্যক্তিগত সফরে নিউইয়র্ক আসেন। এশিয়ান অ্যাথলেটিক্স এসোসিয়েশনের লিগাল কমিশন এর মেম্বার, সাফের জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু এর আগেও যুক্তরাষ্ট্র সফর কালে প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ারদের সাথে মতবিনিময় করেন। অ্যাথলেটিকসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষনে তিনি লস এঞ্জেলেসেও সফর করেন ইতোপূর্বে। আবদুর রকিব মন্টুর আগামী ১৬ অক্টোবর ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK