Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘আল ইখলাছ’ ম্যাগাজিনের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: October 16, 2019 | 6:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ত্রৈমাসিক ‘আল ইখলাছ’ ম্যাগাজিনের প্রথম প্রকাশ উপলক্ষে প্রকাশনা ও মতনিনিময় সভা অনুষ্ঠিত হয় সানিসাইডের ৪৫-১২ গ্রীনপয়েন্ট এভিনিউতে অবস্থিত ‘সিলেট ফিউশন কুইজীন রেষ্টুরেন্টে’। ১১ অক্টোবর বিকেল ৫টায় ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ শোআইব এর উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবায়ের রশিদ এবং আল নুর একাডেমীর পরিচালক ও ইমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল।

ইমাম জুবাইর বলেন, পত্রিকা হচ্ছে জ্ঞানের ভান্ডার। এখানে জ্ঞানীদের কথা লিখা হয় আর জ্ঞান হচ্ছে মশাল স্বরূপ। দ্বীনি এলম অন্বেষনের মাধ্যমে ‘আল ইখলাছ’ নামক প্রজ্জ্বলিত মশালের ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে আমাদের লেখা দিয়ে। এই ম্যাগাজিন প্রকাশনা ও প্রচারের জন্য সবাইকে উদ্ধুদ্ধ করেন তিনি। মুফতি মোহাম্মদ ইসমাঈল বলেন, আমরা প্রবাসে অবস্থান করছি। কিন্তু নিজেদের ধর্মকে বির্সজন দিতে পারিনা। সকলের লিখার মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজ করতে হবে। আমাদের ইবাদতের সাথে ইখলাছের সর্ম্পক আছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ইবাদতে খুশু খুজু থাকবে হবে।

ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ শোয়াইব ‘আল ইখলাছ’ ম্যাগাজিনের প্রকাশনার এর সাথে সকল পাঠকের সম্পৃক্ততা উপর জোর দিয়ে এতে লেখা পাঠানো ও আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। ম্যাগাজিনের সহ সম্পাদক আবদুল্লাহ ও আব্দুল হামিদ সোহেল ‘আল ইখলাছ’ ম্যাগাজিন এর প্রকাশনা উৎসব ও মতবিনিময় সভায় আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে এই ম্যাগাজিনকে এগিয়ে নিয়ে যাবার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সানিসাইড মুসলিম সেন্টারের সেক্রেটারী নাসির হায়দার, ট্রাস্টি সদস্য পারভেজুর রহমান, আইটিভির পরিচালক শহিদুল্লাহ।

ম্যাগাজিনের ব্যবস্থাপনার সম্পাদক এমডি খায়ের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ‘আল ইখলাছ’ ম্যাগাজিন এর ব্যাপক প্রচার, প্রসার এর জন্য সকলের দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV