Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ৫ সিনেটর বাংলাদেশে যাচ্ছেন ‘শুভেচ্ছা সফরে’

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: October 17, 2019 | 8:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটের ৫ সদস্য বাংলাদেশে যাচ্ছেন ‘শুভেচ্ছা সফরে’। শুক্রবার (১৮ অক্টোবর) তারা নিউইয়র্ক ত্যাগ করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি হিসেবে তারা সপ্তাহখানেক কাটাবেন বাংলাদেশে। 

৫ সদস্য হলেন- স্টেট সিনেটর জন ল্যু, লুইস সেপুলভেদা, জেমস স্কুফিস, লিরয় কমরি ও কেভিন এ পার্কার। সকলেই ডেমক্র্যাটিক পার্টির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের ঘনিষ্ঠ বন্ধু। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এ বছর নিউইয়র্ক সফরকালীন সময়ে স্টেট সিনেটর লুইস সেপুলভেদা তার সাথে সাক্ষাৎ করেন। সে সময়েই স্পিকার তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই টিমের সাথে যাচ্ছেন নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পথিকৃত মোর্শেদ আলমসহ কয়েকজন। এ সফর নিয়ে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, এরা বাংলাদেশের জন্যে কিছুই করতে পারেন না। সে এখতিয়ার তাদের নেই। তবে প্রবাসীদের সমস্যায় তারা সব সময় পাশে রয়েছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV