নিউইয়র্ক-সিডনি দীর্ঘতম বিরতিহীন বিমান যাত্রা শুরু হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক থেকে সিডনি দীর্ঘতম বিরতিহীন বিমান যাত্রা শুরু হচ্ছে। কান্তাস এয়ারলাইন এ সপ্তাহান্তে নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত এই প্রথম বাণিজ্যিকভাবে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। আর এর মধ্যদিয়ে একটি বিমান ও এর যাত্রীদের দীর্ঘ যাত্রার মানসিক ও শারীরিক সীমার পরীক্ষা হতে যাচ্ছে।
এ বছর অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইনের পরিকল্পিত তিনটি ‘দীর্ঘ বিমান যাত্রার’ প্রথমটিতে গবেষকরা ১৯ ঘণ্টার বিরতিহীন যাত্রায় যাত্রীদের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবেন।
সর্বোচ্চ ৪০ যাত্রী ও ক্রু নিয়ে বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটির শুক্রবার নিউইয়র্ক ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসব যাত্রীর অধিকাংশ কান্তাসের কর্মচারি। এ দীর্ঘ পথ অতিক্রম করে রোববার সকালে বিমানটির অস্ট্রেলিয়ায় অবতরণের কথা রয়েছে।
সিডনিতে পৌঁছাতে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমানটিকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যাত্রা শুরুর পর বিমানটিতে যাতে পুনরায় জ্বালানি নিতে না হয় সেজন্য এতে পর্যাপ্ত জ্বালানি রাখার ব্যবস্থা রয়েছে। কান্তাস সিইও অ্যালান জইস জানান, এর আগে কোনো এয়ারলাইন এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি বলে। খবর এএফপি’র
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests