Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

লড়াই করার সময় মাথায় আঘাত পেয়ে মারা গেলেন মার্কিন বক্সারপ্যাট্রিক ডে

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: October 18, 2019 | 12:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন মার্কিন বক্সার প্যাট্রিক ডে। গত শনিবার রিংয়ে চার্লস কনওয়েলের সঙ্গে লড়াই করার সময় দশম রাউন্ডে মারাত্মক চোট পান প্যাট্রিক। জ্ঞান হারান। তাকে নিয়ে যাওয়া হয় নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে। তড়িঘড়ি মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়।

কিন্তু তারপরই কোমায় চলে যান তিনি। আর জ্ঞান ফেরেনি। বুধবার মারা গেলেন প্যাট্রিক ডে। প্যাট্রিকের সহায়তাকারী ডিবেলা জানিয়েছেন, মৃত্যুর সময় প্যাট্রিকের পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, ওঁর বক্সিং টিমের সদস্যরা এবং মেন্টর ও ট্রেনার জো হিগিন্থ পাশে ছিলেন। প্যাট্রিক শুধু ভাল বক্সার ছিলেন না। উনি যেমন উদার প্রকৃতির মানুষ ছিলেন, তেমনই ছিলেন ইতিবাচক।

শনিবার প্যাট্রিক মারাত্মক চোট পাওয়ার দু’দিন বাদে কনওয়েল সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখেছিলেন, আমি চাইনি এমন কিছু ঘটুক। চেয়েছিলাম জিততে। যদি সম্ভব হত, সব আঘাত ফিরিয়ে নেওয়ার তা হলে তাই করতাম।

উল্লেখ্য, বক্সার প্যাট্রিক ডে ক্যারিয়ারে ১৭টা জয়, ৪টা হার, ১টা ড্র করেছেন। ১৭টা জয়ের মধ্যে নকআউটে জয় ৬টা।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV