Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে ফ্রি কলেজ প্ল্যানিং সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: October 18, 2019 | 4:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে কলেজ রেডিনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজ রেডিনেস, স্কলারশীপ, ফাইনানশিয়াল এইড, এসএটি, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ সেমিনারটি ১২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখায় অনুষ্ঠিত হয়।
ফ্রি কলেজ প্ল্যানিং সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের কর্ণধার ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন ও টিউটোরিয়ালের ইংরেজি শিক্ষক স্কট। এছাড়াও আলোচনায় অংশ নেন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়া শিক্ষার্থী মোহাম্মেদ, কিউনির ম্যাককুলি অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী তাসনিয়া চৌধুরী। তারাও মামুন’স টিউটোরিয়ালের সঙ্গে সম্পৃক্ত। আরো ছিলেন যুক্তরাষ্ট্রের স্বনামখ্যাত কলেজ-ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরাও।

সেমিনারে স্কলারশীপ, ফাইনানশিয়াল এইড, স্টুডেন্ট লোন, এসএটি, রিজেন্টস টেস্ট ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। কলেজ-ইউনিভার্সিটির সময়োপযোগী ও আধুনিক শিক্ষা বিষয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্কলারশিপ নিয়ে সেমিনারে মূল্যবান তথ্য দিয়ে আলোচনা করা হয়। কলেজ-ইউনিভার্সিটিগামী স্টুডেন্টদের জন্য প্রস্তুতিমূলক দিক-নির্দেশনা ও কলেজ-ইউনিভার্সিটিতে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, করণীয় এবং শিক্ষা বিষয় নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা হয়েছে হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তির প্রয়োনীয় প্রস্তুতি নিয়ে। মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বলেন, ভালো কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজন আগাম প্রস্তুতি। সিদ্ধান্তও আগে থেকে নিলে ভালো সহায়ক হয়। আগে সিদ্ধান্ত নেওয়া হলে আগে ভাগেই সব কিছু সঠিকভাবে সম্পন্ন করা যায়। টুয়েলভ ক্লাসের পরের দিকে আর কোনো ঝামেলা থাকে না। পূর্ব সিদ্ধান্তের ডেডলাইন থাকে ১ নভেম্বর। এর নিয়ম হলো, একবার কলেজ কিংবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অ্যালাউ করলে তাদের সংশ্লিষ্ট কলেজ-ইউনিভার্সিটিতে যেতে হবে, এটাই বাধ্যবাধকতা। তাই খুব ভেবে চিন্তে, সিদ্ধান্ত নিয়ে এবং নিজের সবচেয়ে পছন্দের কলেজ/ইউনিভার্সিটিতে ভর্তির জন্য পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করা জরুরি। একজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য তার পছন্দের বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত।
সেমিনারে জানানো হয়, এ ব্যাপারে মামুন’স টিউটোরিয়ালে ওয়ান টু ওয়ান করে কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তি-ইচ্ছুকদের সহায়তা প্রদান করা হয়।
শিক্ষক-ছাত্র-ছাত্রী-অভিভাবকের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ সেমিনার। দশম গ্রেড থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র ইয়ারের হাইস্কুল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন এতে। এসময় অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুনসহ অন্যান্যরা।
সেমিনারে উপস্থিত হওয়ার জন্য মামুন’স টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তিনি বলেন, কমিউনিটিকে সেবা দিতেই তাঁদের সব প্রয়াস।
প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে মামুন’স টিউটোরিয়াল কমিউনিটির শিক্ষার্থীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, কমোন কোর সহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক কোর্স, কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্ক সহায়তাসহ অন্যান্য কোর্সও রয়েছে। মামুন’স টিউটোরিয়াল জ্যাকসন হাইটস ছাড়াও ব্রঙ্কসে একটি শাখা রয়েছে। যোগাযোগ : ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০, ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV